ঢাকা ০২ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
দুদকের নাম ব্যবহার করে বিভিন্ন দপ্তরে গিয়ে কর্মকর্তাদের হয়রানির অভিযোগ জেনারেল গ্রুপের নামে প্রকাশ্য নগদ টাকার হাট: কুম্ভনিদ্রায় দেশের ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট পপুলার শনিরআখড়ায় হাসপাতালের নিউজ করায় সম্পাদককে ব্ল্যাকমেইল ও হত্যার হুমকি: ফেসবুকে অপপ্রচার চালিয়ে ২ লাখ টাকা দাবি দল নয়, দেশের প্রধানমন্ত্রী: কথায় নয়, কাজেই প্রমাণ দিচ্ছেন তারেক রহমান বাঘারপাড়ায় সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ ‎সরাইলে ১৪ বছরের শিশু মিমকে ধর্ষণের অভিযোগে মানববন্ধন, জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি গাজীপুর ছুরিকাঘাতে স্ত্রী মৃত্যু, স্বামী আটক উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়নের আহ্বান: সাংবাদিক কর্মশালায় বক্তারা বৈচিত্র্যের মাঝে সহাবস্থান: ধর্মীয় উৎসবে আন্তঃধর্মীয় সৌহার্দ্য জমকালো আয়োজনের মধ্যে দিয়ে বর্তমান সময়ের বাংলাদেশ’ পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ম্যানচেস্টারের শ্রোতাদের ভালোবাসায় সিক্ত চিরকুট

#

১৪ আগস্ট, ২০২৫,  9:54 AM

news image

বিনোদন ডেস্ক :

যুক্তরাজ্যের ম্যানচেস্টার মাতাল দেশের জনপ্রিয় ব্যান্ড চিরকুট। গেল ৭ আগস্ট ম্যানচেস্টারে ইউকে ম্যানেজম্যান্ড কলেজের আবারনা ক্যাম্পাসে সামারফেস্ট ২০২৫ এ আমন্ত্রিত হয়ে অংশ নেয় চিরকুট।


পৃথিবীর নানা দেশের শিক্ষার্থী ছাড়াও চিরকুটের টানে এ আয়োজনে ছুটে এসেছিলেন প্রবাসীরাও। চিরকুটের প্রকাশিত একাধিক রিলে দেখা যায় গানের তালে নেচে গেয়ে সবাই উৎসবে মেতেছেন।


ব্যান্ডের পক্ষ থেকে ম্যানচেস্টার থেকে শারমিন সুলতানা সুমি জানান, জাদুর শহর, মরে যাবো, কানামাছি গানে প্রবাসীরা একসঙ্গে কণ্ঠ মিলিয়েছে।


সুমি বলেন, খুবই কালারফুল একটা ফেস্টিভ্যাল হয়েছে। অনেক প্রবাসী বাংলাদেশিরা এসেছিলেন যারা চিরকুটকে ভালোবাসেন। একসঙ্গে গেয়েছি। আলাদা করে সবাই এপ্রিশিয়েট করেছে। আমরা ১৪-১৫ বছর ধরে দেশের বাইরে গান করছি। খুবই ভালো লাগে এ ধরণের আয়োজনে বাংলা গানকে প্রতিনিধিত্ব করতে, ছড়িয়ে দিতে। ম্যানচেষ্টার চিরকুটকে ভালোবাসল।


সম্প্রতি ব্যান্ড চিরকুট তাদের চতুর্থ অ্যালবাম ‘ভালোবাসাসমগ্র’ নামের একটি নতুন অ্যালবাম প্রকাশ করেছে। অ্যালবামের দশটি গানের কথা ও সুর করেছেন ব্যান্ডের প্রধান ভোকাল শারমিন সুলতানা সুমি নিজেই। অ্যালবামটি স্পটিফাই, অ্যাপল মিউজিক, ইউটিউব, ফেসবুক মিউজিকসহ সকল ডিজিটাল প্ল্যাটফর্মে এখন শোনা যাচ্ছে।


অ্যালবামটির প্রথম গান ‘দামি’-এর একটি ভিডিও গানও প্রকাশিত হয়েছে। গানটি চিরকুটের শ্রোতামহলে দারুণ সাড়া ফেলেছে। যার প্রমাণ মিলেছ সুদূর যুক্তরাজ্যেও।


একসঙ্গে গেয়েছি আমাদের জন্যপ্রিয় গানগুলো। তবে, সবচেয়ে অবাক করেছে আমাদের নতুন অ্যালবাম এর ‘দামি’ গানটি অনেকেরই শোনা হয়ে গেছে ইতোমধ্যেই। সবাই খুব পছন্দ করেছেন। আমরা দারুণ আপ্লুত শ্রোতাদের ভালোবাসায় সিক্ত হয়ে-যোগ করেন সুমি।  


চিরকুট জানায়, দেশে ফিরেই নতুন অ্যালবাম ঘিরে কনসার্টের পরিকল্পনা করছে দলটি। পাশপাশি নতুন অ্যালবামের কাজও শুরু হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশকঃ জাহিদুল ইসলাম