ঢাকা ১১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্টের রায় ব্রিক সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী : অংশ নেবে না বাংাদেশের কোন প্রতিনিধি বারবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধি ঠেকাতে নতুন নির্দেশনা প্রধানমন্ত্রীর বিটিএম ফেয়ারে চীনের উন্নত চিকিৎসার তথ্য তুলে ধরেন স্টেলা চ্যান ও এমএম মাসুমুজ্জামান চনপাড়ার অপরাধজগতের নেপথ্যে মোক্তারকে ঘিরে নানা অভিযোগ (পর্ব-১) ক্রিসেন্ট লেকে পোনা ছাড়া নিয়ে কন্টেন্ট : মৎসজীবি দলের ক্ষোভ অতীতে আটকে থাকলে উন্নয়ন এগোবে না: ভারতের হাইকমিশনার দুই দেশের প্রধানমন্ত্রীর সময় মিললেই ভারত সফর করবেন তারেক রহমান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চার শর্ত পূরণ না করলে প্রকল্প অনুমোদন দেওয়া হবে না : অর্থমন্ত্রী সরকার হাত গুটিয়ে বসে নেই, দ্রুত সব সংকটের সমাধান হবে : রিজভী

মায়ানমার হতে সিমেন্ট পাচারকালে ১১ জন পাচারকারি আটক

#

মোস্তাফিজুর রহমান চট্টগ্রাম প্রতিনিধি :

০২ নভেম্বর, ২০২৫,  2:17 PM

news image


মায়ানমার হতে মাদকের বিনিময়ে সিমেন্ট পাচারকালে ১১ জন পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড

শনিবার গতকাল ১ নভেম্বর রাতে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এসব তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, একটি অসাধু চক্র বাংলাদেশী পণ্যের বিনিময়ে ইয়াবা-মদসহ অন্যান্য মাদকদ্রব্য মায়ানমার হতে বাংলাদেশে পাচার করবে। 

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গত ৩১ অক্টোবর  শুক্রবার সকাল ৭ টায় কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গা কর্তৃক চট্টগ্রামের বহিঃনোঙর সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

 অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে অবৈধভাবে শুল্ক-কর ফাঁকি দিয়ে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে অপেক্ষমান ৭ লক্ষ ৫০ হাজার টাকা মূল্যের ১৫০০ বস্তা সিমেন্ট ও পাচার কাজে ব্যবহৃত ২ টি বোটসহ ১১ জন পাচারকারীকে আটক করা হয়।

জব্দকৃত মালামাল ও পাচারকাজে ব্যবহৃত বোট সদরঘাট নৌ থানায় এবং আটককৃত পাচারকারীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কর্ণফুলী মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।চোরাচালান রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

logo

সম্পাদক ও প্রকাশকঃ জাহিদুল ইসলাম