ঢাকা ১১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্টের রায় ব্রিক সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী : অংশ নেবে না বাংাদেশের কোন প্রতিনিধি বারবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধি ঠেকাতে নতুন নির্দেশনা প্রধানমন্ত্রীর বিটিএম ফেয়ারে চীনের উন্নত চিকিৎসার তথ্য তুলে ধরেন স্টেলা চ্যান ও এমএম মাসুমুজ্জামান চনপাড়ার অপরাধজগতের নেপথ্যে মোক্তারকে ঘিরে নানা অভিযোগ (পর্ব-১) ক্রিসেন্ট লেকে পোনা ছাড়া নিয়ে কন্টেন্ট : মৎসজীবি দলের ক্ষোভ অতীতে আটকে থাকলে উন্নয়ন এগোবে না: ভারতের হাইকমিশনার দুই দেশের প্রধানমন্ত্রীর সময় মিললেই ভারত সফর করবেন তারেক রহমান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চার শর্ত পূরণ না করলে প্রকল্প অনুমোদন দেওয়া হবে না : অর্থমন্ত্রী সরকার হাত গুটিয়ে বসে নেই, দ্রুত সব সংকটের সমাধান হবে : রিজভী

ভালো চরিত্রের জন্য প্রয়োজনে ১০০ বার অডিশন দিতে চাই: সাফা

#

বিনোদন ডেস্ক :

০৬ সেপ্টেম্বর, ২০২৫,  10:33 AM

news image

এ সময়ের জনপ্রিয় অভিনেত্রী সাফা কবিরের অভিনয় ক্যারিয়ারের এক যুগ পূর্ণ হলো সম্প্রতি। অথচ এখনো বেশ কিছু ক্ষেত্রে অভ্যস্ততা তৈরি করতে পারেননি তিনি।

মাছরাঙা টেলিভিশনের জনপ্রিয় পডকাস্ট ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’র ৬ষ্ঠ পর্বে এবার অতিথি হয়ে আসছেন তিনি। এই পর্বে সাফা কবির বলেছেন, এখনো কোনো অ্যাওয়ার্ড শো’তে যাবার আগে জ্বর আসে তার। এত বড় আয়োজন, এত তারকার সমাবেশ, তারকারা সবাই সর্বোচ্চ সুসজ্জিত হয়ে আসেন, অজস্র ক্যামেরার ঝলকানি-সব মিলিয়ে পুরো ব্যাপারটি সাফার ভেতর চাপা উত্তেজনা তৈরি করে।

পডকাস্ট শো’তে সাফা কবির আরো বলেছেন, অভিনয়ে এখন আগের থেকে সিরিয়াস হবার পরও মনের মত স্ক্রিপ্ট বা কনটেন্ট পাওয়া যায় না খুব সহজে। সুযোগ পেলে বড় পর্দায়ও এখন সিনেমা করতে চান সাফা কবির। তবে তার জন্য মনের মত গল্প, চরিত্র খুঁজছেন তিনি।

সাফা কবির বলেন, আমাদের ইন্ডাস্ট্রিতে অনেক ক্ষেত্রেই অডিশন প্রথা প্রচলন নেই। হয়তো দেশের বাইরে বড় বড় ইন্ডাস্ট্রিতে এখনো অনেক বড় তারকারাও অডিশন দেয়। আমিও সেই প্রক্রিয়ার ভেতর দিতে চাই। একটি ভালো চরিত্র পাবার জন্য প্রয়োজনে ১০০ বার অডিশন দিতে চাই।

রুম্মান রশীদ খানের গ্রন্থনা ও সঞ্চালনায় ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’র ৬ষ্ঠ পর্ব প্রচার হবে শনিবার (৬ সেপ্টেম্বর) রাত ৯টায়, মাছরাঙা টেলিভিশন এবং রেডিও দিনরাত ৯৩.৬ এফএম-এ। জনপ্রিয় পডকাস্ট শোটি প্রযোজনা করছেন জেড আই ফয়সাল।

logo

সম্পাদক ও প্রকাশকঃ জাহিদুল ইসলাম