ঢাকা ১১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্টের রায় ব্রিক সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী : অংশ নেবে না বাংাদেশের কোন প্রতিনিধি বারবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধি ঠেকাতে নতুন নির্দেশনা প্রধানমন্ত্রীর বিটিএম ফেয়ারে চীনের উন্নত চিকিৎসার তথ্য তুলে ধরেন স্টেলা চ্যান ও এমএম মাসুমুজ্জামান চনপাড়ার অপরাধজগতের নেপথ্যে মোক্তারকে ঘিরে নানা অভিযোগ (পর্ব-১) ক্রিসেন্ট লেকে পোনা ছাড়া নিয়ে কন্টেন্ট : মৎসজীবি দলের ক্ষোভ অতীতে আটকে থাকলে উন্নয়ন এগোবে না: ভারতের হাইকমিশনার দুই দেশের প্রধানমন্ত্রীর সময় মিললেই ভারত সফর করবেন তারেক রহমান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চার শর্ত পূরণ না করলে প্রকল্প অনুমোদন দেওয়া হবে না : অর্থমন্ত্রী সরকার হাত গুটিয়ে বসে নেই, দ্রুত সব সংকটের সমাধান হবে : রিজভী

বিএসএফ কর্তৃক ৮ বাংলাদেশি পুশ ইন, বিজিবির হাতে আটক

#

জেলা প্রতিনিধি, ঠাকুরগাঁও:

১৪ আগস্ট, ২০২৫,  1:51 PM

news image

 দিনাজপুরের ফকিরগঞ্জ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক ৮ বাংলাদেশি নাগরিককে পুশ ইন করার পর বিজিবি তাদের আটক করেছে। 

বুধবার (১৩ আগস্ট) ভোররাতে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর ফকিরগঞ্জ বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৩৪২/এমপি বরাবর এ ঘটনা ঘটে। 

বিকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন ৪২ বিজিবি।  

বিজিবি জানায়, আটক ব্যক্তিদের মধ্যে একজন পুরুষ, পাঁচজন নারী ও দুই শিশু রয়েছে। তারা হলেন—যশোর জেলার কোতয়ালি থানার কোদালে বটতলা গ্রামের, মো. হোসেন শেখ (১৩), মো. হাসনেন শেখ (১২), সাবানা শেখ (৪৫), মোছা. মিনু বেগম (৪৮), জামালপুর জেলার মেলানদাহ থানার চড়পাড়া গ্রামের মোছা. মনোয়ারা বেগম (৬০), মো. সালমান (২৮), মোছা. আছিয়া (২৫), নেত্রকোনা জেলার আটপাড়া থানার বিষ্ণুপার গ্রামের মোছা. জোসনা আক্তার (৩১)। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে, তারা ১৬ মাস থেকে ১৫ বছর আগে দালালের মাধ্যমে সীমান্ত পেরিয়ে ভারতের মুম্বাইয়ে গিয়েছিলেন কাজের সন্ধানে। প্রায় ৮-১০ দিন আগে মুম্বাই পুলিশ তাদের গ্রেফতার করে এবং গত ১২ আগস্ট সীমান্ত এলাকায় নিয়ে আসে।

নাগরিকত্ব যাচাই শেষে আটক ব্যক্তিদের ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। ঘটনাটির প্রতিবাদে বিজিবি ও বিএসএফ কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকায় মানবপাচার ও অবৈধ অনুপ্রবেশ রোধে তাদের অভিযান অব্যাহত রয়েছে এবং এসব অপরাধ প্রতিরোধে স্থানীয়দের তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশকঃ জাহিদুল ইসলাম