ঢাকা ১১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্টের রায় ব্রিক সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী : অংশ নেবে না বাংাদেশের কোন প্রতিনিধি বারবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধি ঠেকাতে নতুন নির্দেশনা প্রধানমন্ত্রীর বিটিএম ফেয়ারে চীনের উন্নত চিকিৎসার তথ্য তুলে ধরেন স্টেলা চ্যান ও এমএম মাসুমুজ্জামান চনপাড়ার অপরাধজগতের নেপথ্যে মোক্তারকে ঘিরে নানা অভিযোগ (পর্ব-১) ক্রিসেন্ট লেকে পোনা ছাড়া নিয়ে কন্টেন্ট : মৎসজীবি দলের ক্ষোভ অতীতে আটকে থাকলে উন্নয়ন এগোবে না: ভারতের হাইকমিশনার দুই দেশের প্রধানমন্ত্রীর সময় মিললেই ভারত সফর করবেন তারেক রহমান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চার শর্ত পূরণ না করলে প্রকল্প অনুমোদন দেওয়া হবে না : অর্থমন্ত্রী সরকার হাত গুটিয়ে বসে নেই, দ্রুত সব সংকটের সমাধান হবে : রিজভী

নওগাঁর ধামইরহাটেখাসি বলে কুকুরের মাংস বিক্রি

#

নিজস্ব প্রতিবেদক

১৬ ফেব্রুয়ারি, ২০২৬,  11:08 PM

news image


নওগাঁর ধামইরহাট উপজেলার জাহানপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মুকুন্দপুর গ্রামে কুকুর জবাই করে গরু-খাসির মাংস বলে বিক্রির ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় এন্তাজ সাঁজী ওরফে এমতাজ সাজিকে গ্রেফতার করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, এনতাজ সাজি দীর্ঘদিন ধরে মঙ্গলবাড়ী বাজারে দুলু কসাইয়ের সহযোগী হিসেবে কাজ করতেন। তিনি মাদকাসক্ত বলে এলাকায় পরিচিত। অভিযোগ রয়েছে, তাকে দিয়ে কুকুর জবাই করানো হয় এবং পুরো ঘটনার নেপথ্যে রয়েছেন ধামইরহাট উপজেলা বাংলাদেশ আওয়ামী লীগ-এর সাংগঠনিক সম্পাদক খাজা মইনুদ্দিনের ভাই দুলু মৌলবি।

এলাকাবাসীর দাবি, ঘটনার মূল হোতা দুলু কসাই এখনো গ্রেফতার হননি। তাদের অভিযোগ, পরিকল্পিতভাবে এনতাজকে সামনে রেখে জবাই করানো হয় এবং মাংস বাজারজাতের সঙ্গে আরও কয়েকজন জড়িত থাকতে পারেন।

ঘটনার পর স্থানীয়রা জড়িত সকলের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। তাদের বক্তব্য, একজনকে গ্রেফতার করলেই প্রকৃত সত্য উদঘাটন হবে না; মূল পরিকল্পনাকারী ও সহযোগীদেরও আইনের আওতায় আনতে হবে।

খবর পেয়ে ধামইরহাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করে এমতাজ সাজিকে থানায় নিয়ে যায়। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, তদন্ত চলছে এবং জড়িত অন্যদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

ঘটনায় এলাকায় উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

logo

সম্পাদক ও প্রকাশকঃ জাহিদুল ইসলাম