ঢাকা ০৩ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
প্রিমিয়ার ব্যাংকের জালিয়াতিতে সংকটে ২৬ পোশাক কারখানা ডেমরায় শিপু মেকওভার অ্যান্ড ট্রেনিং সেন্টার-এর শুভ উদ্বোধন কিশোর গ্যাংয়ের নিয়ন্ত্রণে মাদক পতিতা ব্যবসা : হাজারীবাগে কয়েকজন গ্রেফতার পুলিশ সপ্তাহ শুরু আগামীকাল অভয়নগর উপজেলা সমিতি, ঢাকা'র আত্মপ্রকাশ হাবিব বেপারী মহানগর দক্ষিণ ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত *আইজিপির সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ* বগুড়া জার্নালিস্ট ফোরাম এর নয়া কমিটি ফেরদৌস মামুন সভাপতি, সুমন প্রামাণিক সাধারণ সম্পাদক কাজলকে ৫৯নং ওয়ার্ড কাউন্সিলর হিসেবে পেতে মরিয়া - ৫৯নং ওয়ার্ডবাসী উন্নয়নশীল, নিরাপদ ২নং ওয়ার্ড গড়তে- কাউন্সিলর হিসাবে’ ইকবাল এর- বিকল্প নাই : এলাকাবাসি

প্রাক-বাজেট আলোচনায় ব্যবসায়ীদের দাবী শুল্ক ও ভ্যাট কমানো, চেয়ারম্যান বলছেন দেশ চলবে কিভাবে

#

মোঃরাজিব উদ্ দৌলা চৌধুরী

২৮ এপ্রিল, ২০২৬,  7:06 PM

news image



আসন্ন ২০২৬-২০২৭ অর্থবছরের জাতীয় বাজেট প্রণয়নকে সামনে রেখে আজ অনুষ্ঠিত হলো এক গুরুত্বপূর্ণ প্রাক-বাজেট মতবিনিময় সভা, যেখানে দেশের বিভিন্ন শিল্পখাতের প্রতিনিধিরা তাদের প্রত্যাশা, চ্যালেঞ্জ ও বাস্তবমুখী প্রস্তাবনা তুলে ধরেন। সভায় সভাপতিত্ব করেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোঃ আব্দুর রহমান খান। দিনব্যাপী এই আলোচনায় দেশের অর্থনীতির বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন এবং রাজস্ব নীতিতে কার্যকর সংস্কারের আহ্বান জানান।

প্রথম অধিবেশনে অংশ নেয় বাংলাদেশ স্টীল ম্যানুফ্যাকচারার্স এসোসিয়েশন (বিএসএমএ), বাংলাদেশ রি-রোলিং মিলস এসোসিয়েশন (বিআরআরএমএ), বাংলাদেশ আয়রন এন্ড স্টীল ইম্পোর্টার এসোসিয়েশন, বাংলাদেশ কেমিক্যাল ইম্পোর্টার্স এন্ড মার্চেন্ট এসোসিয়েশন, বাংলাদেশ পেইন্ট ম্যানুফ্যাকচারার্স এসোসিয়েশন, লুব্রিকেন্ট ইম্পোর্টার্স এসোসিয়েশন অব বাংলাদেশ, বাংলাদেশ মোটর পার্টস এসোসিয়েশন এবং বাংলাদেশ মেরিন ফিসারিজ এসোসিয়েশন। শিল্পখাতের প্রতিনিধিরা উৎপাদন ব্যয় হ্রাস, কাঁচামালের ওপর শুল্ক কমানো, ভ্যাট কাঠামো সহজীকরণ এবং আমদানি-নির্ভর খাতে নীতিগত সহায়তা বৃদ্ধির দাবি জানান।

তাদের বক্তব্যে উঠে আসে, বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা এবং ডলারের চাপের কারণে উৎপাদন খরচ বেড়েছে, যা স্থানীয় শিল্পের প্রতিযোগিতা সক্ষমতাকে বাধাগ্রস্ত করছে। এ অবস্থায় কর ও শুল্ক নীতিতে সহনশীলতা না থাকলে শিল্পের প্রবৃদ্ধি ব্যাহত হতে পারে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন। পাশাপাশি, দেশীয় শিল্প সুরক্ষা ও রপ্তানি সক্ষমতা বাড়াতে নীতিগত প্রণোদনার ওপর গুরুত্বারোপ করা হয়।

দ্বিতীয় অধিবেশনে অংশ নেয় বৃটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ, জাপান টোব্যাকো, ন্যাশনাল সিগারেট ম্যানুফ্যাকচারার্স এসোসিয়েশন, বাংলাদেশ বিড়ি শিল্প এবং মোবাইল ফোন ইন্ডাস্ট্রি মালিক সমিতি। এ খাতগুলোর প্রতিনিধিরা তাদের ব্যবসায়িক বাস্তবতা তুলে ধরে কর কাঠামোর যৌক্তিকতা, করহার পুনর্বিন্যাস এবং বাজার স্থিতিশীলতা বজায় রাখার জন্য কার্যকর নীতিমালা প্রণয়নের আহ্বান জানান।

বিশেষ করে মোবাইল ফোন শিল্পের প্রতিনিধিরা দেশীয় উৎপাদনকে আরও উৎসাহিত করতে ট্যাক্স সুবিধা এবং প্রযুক্তিগত অবকাঠামো উন্নয়নের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। অন্যদিকে তামাক সংশ্লিষ্ট শিল্পখাত কর নীতিতে ধাপে ধাপে পরিবর্তন আনার প্রস্তাব দেয়, যাতে রাজস্ব আয় বজায় রেখে বাজারে স্থিতিশীলতা নিশ্চিত করা যায়।

সভায় অংশগ্রহণকারী সকল সংগঠন তাদের প্রস্তাবনার লিখিত কপি চেয়ারম্যানের নিকট পেশ করেন, যা আসন্ন বাজেট প্রণয়নে বিবেচনার জন্য গুরুত্বপূর্ণ দলিল হিসেবে গণ্য হবে।

এসময় জাতীয় রাজস্ব বোর্ডের কাস্টমস, ভ্যাট ও আয়কর নীতির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন এবং তারা মতবিনিময় সভায় চেয়ারম্যানকে সহায়তা করেন। এছাড়া, এনবিআরের একমাত্র গ্রেড-০১ সচিব পদমর্যাদার সদস্য  ফারজানা আফরোজও সভায় উপস্থিত ছিলেন। যদিও এই গুরুত্বপূর্ণ পদে আরও দুটি পদই অদ্যাবধি শূন্য রয়েছে। উপস্থিত সদস্যদের সক্রিয় অংশগ্রহণে আলোচনাটি প্রাণবন্ত ও ফলপ্রসূ হয়ে ওঠে।

সভাপতির বক্তব্যে রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোঃ আব্দুর রহমান খান বলেন, “শিল্পখাতের বাস্তব অভিজ্ঞতা ও প্রস্তাবনা আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। আমরা চেষ্টা করবো একটি ভারসাম্যপূর্ণ, বিনিয়োগবান্ধব ও রাজস্ব-সহায়ক বাজেট প্রণয়ন করতে, যা দেশের সার্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করবে।”

দিনব্যাপী এই মতবিনিময় সভা ছিল সরকারের সঙ্গে বেসরকারি খাতের একটি গুরুত্বপূর্ণ সংলাপ, যেখানে পারস্পরিক বোঝাপড়া ও সহযোগিতার মাধ্যমে একটি টেকসই অর্থনৈতিক কাঠামো গড়ে তোলার প্রত্যাশা প্রতিফলিত হয়েছে। আসন্ন বাজেটে এসব প্রস্তাবনার প্রতিফলন ঘটবে—এমন আশাই ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা

logo

সম্পাদক ও প্রকাশকঃ জাহিদুল ইসলাম