ঢাকা ০২ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
দুদকের নাম ব্যবহার করে বিভিন্ন দপ্তরে গিয়ে কর্মকর্তাদের হয়রানির অভিযোগ জেনারেল গ্রুপের নামে প্রকাশ্য নগদ টাকার হাট: কুম্ভনিদ্রায় দেশের ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট পপুলার শনিরআখড়ায় হাসপাতালের নিউজ করায় সম্পাদককে ব্ল্যাকমেইল ও হত্যার হুমকি: ফেসবুকে অপপ্রচার চালিয়ে ২ লাখ টাকা দাবি দল নয়, দেশের প্রধানমন্ত্রী: কথায় নয়, কাজেই প্রমাণ দিচ্ছেন তারেক রহমান বাঘারপাড়ায় সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ ‎সরাইলে ১৪ বছরের শিশু মিমকে ধর্ষণের অভিযোগে মানববন্ধন, জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি গাজীপুর ছুরিকাঘাতে স্ত্রী মৃত্যু, স্বামী আটক উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়নের আহ্বান: সাংবাদিক কর্মশালায় বক্তারা বৈচিত্র্যের মাঝে সহাবস্থান: ধর্মীয় উৎসবে আন্তঃধর্মীয় সৌহার্দ্য জমকালো আয়োজনের মধ্যে দিয়ে বর্তমান সময়ের বাংলাদেশ’ পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

পূবাইলে বালু ডেজিংয়ে ক্ষতিগ্রস্ত কৃষকরা, প্রতিবাদ করায় হুমকির মুখে কৃষক ও পরি

#

আবু সাঈদ চৌধুরী গাজীপুর প্রতিনিধি :

২৩ সেপ্টেম্বর, ২০২৫,  10:47 PM

news image


গাজীপুরের পূবাইল এলাকায় কৃষিজমির ওপর দিয়ে পাইপলাইন বসিয়ে অবৈধভাবে বালু ডেজিং করার অভিযোগ উঠেছে।

এতে জমি নষ্ট হয়ে ধান চাষ বন্ধ হয়ে পড়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয় কৃষকরা। এ ঘটনায় ভুক্তভোগী কৃষকরা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পূবাইল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, পূবাইল থানার সোড়ল এলাকার কৃষক বাদল চন্দ্র দাস (৬৩) সহ অন্তত ১৫ জন কৃষক অভিযোগ করেছেন যে, একই এলাকার সাখাওয়াত (৪০), পিতা দলিল উদ্দিন দুলাল; মামুন (৩৫), পিতা গিয়াস উদ্দিন; এবং সালাম মোল্লা (৬০), পিতা অজ্ঞাত, তারা সবাই সাং-বাড়ইবাড়ী, সোড়ল গ্রামের বাসিন্দা।

তারা কৃষিজমির ওপর দিয়ে পাইপ বসিয়ে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু ডেজিং কার্যক্রম চালাচ্ছেন। এতে পাইপ ফেটে গিয়ে বালু ফসলি জমিতে ছড়িয়ে পড়ায় কৃষকদের ব্যাপক ক্ষতির শিকার হতে হচ্ছে।

সিসা কারখানায় অভিযান, ৬ জনের কারাদণ্ড 

কৃষকদের অভিযোগ, গত এক বছরে প্রায় ২০ বিঘা জমিতে কোনো ধান চাষ করা সম্ভব হয়নি। জীবিকা নির্বাহের একমাত্র ভরসা কৃষিকাজ ব্যাহত হওয়ায় তারা চরম সংকটে পড়েছেন।



গত ১৫ সেপ্টেম্বর দুপুরে কৃষকরা বাধা দিলে বিবাদী মামুন ও সালাম মোল্লা অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং প্রাণনাশের হুমকি দেন। অভিযোগে আরও বলা হয়, বিবাদীরা প্রকাশ্যে বলেন, জমির ওপর দিয়েই পাইপ যাবে, বাধা দিলে জমিতেই পুঁতে ফেলা হবে। কৃষকদের দাবি, তারা হিন্দু সম্প্রদায়ের হওয়ায় ভয়ভীতি ও সামাজিকভাবে নিপীড়নের শিকার হচ্ছেন।

এছাড়া অভিযোগে উল্লেখ করা হয়, জমিতে প্রবেশ ঠেকাতে বিবাদীরা ভাড়াটে ১০-১৫ জন সন্ত্রাসী বসিয়ে পাহারা দিচ্ছে। এতে কৃষকরা যেকোনো সময় খুন বা গুমের শিকার হওয়ার আশঙ্কায় ভুগছেন।

স্থানীয়রা জানান, এ ঘটনায় শুধু কৃষি ক্ষতিই নয়, আশপাশের জমি ও পরিবেশও ক্ষতিগ্রস্ত হচ্ছে। জমি ভরাট হয়ে পানির স্বাভাবিক প্রবাহ ব্যাহত হচ্ছে, শুকিয়ে যাচ্ছে খাল-বিল।

অভিযোগ রয়েছে, একটি প্রভাবশালী চক্র রাজনৈতিক পরিচয় ব্যবহার করে ডেজিং কার্যক্রম চালাচ্ছে, যার ফলে কৃষকদের অভিযোগেও কার্যকর পদক্ষেপ পাওয়া যাচ্ছে না।

ভুক্তভোগী কৃষক বাদল চন্দ্র দাস বলেন,আমরা কৃষিকাজ করেই বাঁচি। জমিতে চাষ করতে না পেরে পরিবার নিয়ে চরম কষ্টে আছি। আবার প্রাণনাশের হুমকিতে ভয়ে দিন কাটাচ্ছি।



ভুক্তভোগীরা অবিলম্বে অবৈধ বালু ডেজিং বন্ধ ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

logo

সম্পাদক ও প্রকাশকঃ জাহিদুল ইসলাম