ঢাকা ১১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্টের রায় ব্রিক সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী : অংশ নেবে না বাংাদেশের কোন প্রতিনিধি বারবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধি ঠেকাতে নতুন নির্দেশনা প্রধানমন্ত্রীর বিটিএম ফেয়ারে চীনের উন্নত চিকিৎসার তথ্য তুলে ধরেন স্টেলা চ্যান ও এমএম মাসুমুজ্জামান চনপাড়ার অপরাধজগতের নেপথ্যে মোক্তারকে ঘিরে নানা অভিযোগ (পর্ব-১) ক্রিসেন্ট লেকে পোনা ছাড়া নিয়ে কন্টেন্ট : মৎসজীবি দলের ক্ষোভ অতীতে আটকে থাকলে উন্নয়ন এগোবে না: ভারতের হাইকমিশনার দুই দেশের প্রধানমন্ত্রীর সময় মিললেই ভারত সফর করবেন তারেক রহমান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চার শর্ত পূরণ না করলে প্রকল্প অনুমোদন দেওয়া হবে না : অর্থমন্ত্রী সরকার হাত গুটিয়ে বসে নেই, দ্রুত সব সংকটের সমাধান হবে : রিজভী

নড়াইলের খাল থেকে যুবকের লাশ উদ্ধার

#

০৫ সেপ্টেম্বর, ২০২৫,  6:10 PM

news image

 জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি :

নড়াইলের কালিয়ায় খাল থেকে সোহাগ মোল্যা নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। 


বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাতে উপজেলার বাবরা-হাচলা ইউনিয়নের হাচলা গ্রামের একটি খাল থেকে লাশটি উদ্ধার করে কালিয়া থানা পুলিশ। নিহত সোহাগ মোল্যা ওই গ্রামের সফি মোল্যার ছেলে। 


বিষয়টি নিশ্চিত করেছেন কালিয়া থানার ওসি আব্দুল্লাহ আল মামুন। 


পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে হাচলা গ্রামের নিজ বাড়ি থেকে বের হয় সোহাগ মোল্যা নামে ওই যুবক। পরে বাড়ি না ফেরায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি করেও তার সন্ধান মেলেনি। ওই দিন রাতে হাচলা গ্রামের খালে একটি লাশ ভাঁসতে দেখে স্থানীয় লোকজন কালিয়া থানা পুলিশকে খবর দেন।  পরে কালিয়া থানার পুলিশ ঘটনাস্থল গিয়ে লাশটি উদ্ধার করেন। লাশ পাওয়ার বিষয়টি জানতে পেরে নিহত সোহাগের স্বজরা ঘটনাস্থলে এসে পরিচয় শনাক্ত করেন। নিহত সোহাগের মৃগি রোগ ছিলো বলে জানা গেছে। 


কালিয়া থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, লাশটি ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। 


logo

সম্পাদক ও প্রকাশকঃ জাহিদুল ইসলাম