ঢাকা ১১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্টের রায় ব্রিক সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী : অংশ নেবে না বাংাদেশের কোন প্রতিনিধি বারবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধি ঠেকাতে নতুন নির্দেশনা প্রধানমন্ত্রীর বিটিএম ফেয়ারে চীনের উন্নত চিকিৎসার তথ্য তুলে ধরেন স্টেলা চ্যান ও এমএম মাসুমুজ্জামান চনপাড়ার অপরাধজগতের নেপথ্যে মোক্তারকে ঘিরে নানা অভিযোগ (পর্ব-১) ক্রিসেন্ট লেকে পোনা ছাড়া নিয়ে কন্টেন্ট : মৎসজীবি দলের ক্ষোভ অতীতে আটকে থাকলে উন্নয়ন এগোবে না: ভারতের হাইকমিশনার দুই দেশের প্রধানমন্ত্রীর সময় মিললেই ভারত সফর করবেন তারেক রহমান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চার শর্ত পূরণ না করলে প্রকল্প অনুমোদন দেওয়া হবে না : অর্থমন্ত্রী সরকার হাত গুটিয়ে বসে নেই, দ্রুত সব সংকটের সমাধান হবে : রিজভী

ত্রিশ ঝুঁকিপূর্ণ জেলায় রোববার হামের টিকা দেওয়া শুরু: স্বাস্থ্যমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

০৪ এপ্রিল, ২০২৬,  5:33 PM

news image


বর্তমান নিয়ে কাজ করছেন জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, 'অতীত নিয়ে আমি ঘাঁটাঘাঁটি করতে চাই না। কাউকে ফাঁসিকাষ্ঠে ঝুঁলিয়ে আমার কোনো লাভ নেই।'

শনিবার (৪ মার্চ) দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, 'আমাকে আমার মানুষকে বাঁচাতে হবে। আমার শিশুদেরকে বাঁচাতে হবে।'

তিনি বলেন, দেশের ৩০টি ঝুঁকিপূর্ণ জেলায় রোববার  (৫ এপ্রিল) ছয় মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের হামের টিকা দেওয়া শুরু হচ্ছে। পর্যায়ক্রমে এই টিকা সারা দেশে দেওয়া হবে। যেসব শিশুকে অসুস্থ অবস্থায় টিকা দেওয়া হবে, তাদের হামের টিকার পাশাপাশি ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। তবে যারা সুস্থ তাদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে না।

এদিকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক লিখিত বক্তব্যে বলা হয়, জাতীয় ও আন্তর্জাতিক বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শক্রমে জাতীয় টিকাদান বিষয়ক কারিগরি পরামর্শক কমিটি জরুরি হাম-রুবেলা টিকাদান কার্যক্রম গ্রহণের সুপারিশ করেছে। এই কার্যক্রম একটি সমন্বিত প্রতিরোধ পরিকল্পনার অংশ। এর লক্ষ্য দ্রুত সংক্রমণ নিয়ন্ত্রণ করা এবং ঝুঁকিতে থাকা শিশুদের সুরক্ষা নিশ্চিত করা।

আগামীকাল সকাল ৯টায় দেশের ৫টি স্থানে জরুরি টিকাদান কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন হবে। স্বাস্থ্যমন্ত্রী নবাবগঞ্জে এবং স্বরাষ্ট্রমন্ত্রী কক্সবাজারে এই কার্যক্রমের উদ্বোধন করবেন। এ ছাড়া স্বাস্থ্য প্রতিমন্ত্রী পাবনা সদরে, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ঝালকাঠির নলছিটিতে এবং গাজীপুরে উদ্বোধন করবেন স্বাস্থ্য সচিব।

পাঁচ বছরের কম বয়সী সব শিশুকে নির্ধারিত টিকাদান কেন্দ্রে নিয়ে আসার জন্য অভিভাবকদের অনুরোধ জানানো হয়েছে। তবে যেসব শিশুর জ্বর আছে বা বর্তমানে অসুস্থ, তাদেরকে এই সময় টিকা দেওয়া হবে না। তারা সম্পূর্ণ সুস্থ হওয়ার পর টিকা নেবে।

logo

সম্পাদক ও প্রকাশকঃ জাহিদুল ইসলাম