ঢাকা ১১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্টের রায় ব্রিক সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী : অংশ নেবে না বাংাদেশের কোন প্রতিনিধি বারবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধি ঠেকাতে নতুন নির্দেশনা প্রধানমন্ত্রীর বিটিএম ফেয়ারে চীনের উন্নত চিকিৎসার তথ্য তুলে ধরেন স্টেলা চ্যান ও এমএম মাসুমুজ্জামান চনপাড়ার অপরাধজগতের নেপথ্যে মোক্তারকে ঘিরে নানা অভিযোগ (পর্ব-১) ক্রিসেন্ট লেকে পোনা ছাড়া নিয়ে কন্টেন্ট : মৎসজীবি দলের ক্ষোভ অতীতে আটকে থাকলে উন্নয়ন এগোবে না: ভারতের হাইকমিশনার দুই দেশের প্রধানমন্ত্রীর সময় মিললেই ভারত সফর করবেন তারেক রহমান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চার শর্ত পূরণ না করলে প্রকল্প অনুমোদন দেওয়া হবে না : অর্থমন্ত্রী সরকার হাত গুটিয়ে বসে নেই, দ্রুত সব সংকটের সমাধান হবে : রিজভী

ঢাবি সিনেটে নিয়োগ পেলেন পাঁচ শিক্ষাবিদ

#

নিজস্ব প্রতিবেদক

১৪ আগস্ট, ২০২৫,  1:28 PM

news image

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পাঁচজন অধ্যাপককে সিনেট সদস্য হিসেবে মনোনয়ন দিয়েছে সরকার। আগামী তিন বছরের জন্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর কর্তৃক শিক্ষাবিদ সদস্য হিসেবে এ মনোনয়ন দেওয়া হয়েছে।


বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের এক আদেশে এই তথ্য জানানো হয়।


তারা হলেন-ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক (অব.) ড. সদরুল আমিন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান, মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. কামরুল হাসান এবং সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সামিনা লুৎফা।


শিক্ষা মন্ত্রণালয়ের আদেশে বলা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩ এর আর্টিকেল ২০(১)(ই) ও ২০(২) ধারা অনুযায়ী তাদের তিন বছরের জন্য সিনেট সদস্য হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশকঃ জাহিদুল ইসলাম