ঢাকা ১১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্টের রায় ব্রিক সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী : অংশ নেবে না বাংাদেশের কোন প্রতিনিধি বারবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধি ঠেকাতে নতুন নির্দেশনা প্রধানমন্ত্রীর বিটিএম ফেয়ারে চীনের উন্নত চিকিৎসার তথ্য তুলে ধরেন স্টেলা চ্যান ও এমএম মাসুমুজ্জামান চনপাড়ার অপরাধজগতের নেপথ্যে মোক্তারকে ঘিরে নানা অভিযোগ (পর্ব-১) ক্রিসেন্ট লেকে পোনা ছাড়া নিয়ে কন্টেন্ট : মৎসজীবি দলের ক্ষোভ অতীতে আটকে থাকলে উন্নয়ন এগোবে না: ভারতের হাইকমিশনার দুই দেশের প্রধানমন্ত্রীর সময় মিললেই ভারত সফর করবেন তারেক রহমান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চার শর্ত পূরণ না করলে প্রকল্প অনুমোদন দেওয়া হবে না : অর্থমন্ত্রী সরকার হাত গুটিয়ে বসে নেই, দ্রুত সব সংকটের সমাধান হবে : রিজভী

ঠাকুরগাঁওয়ে জিংক ধানের সম্প্রসারণে নীতি নির্ধারণ ও অংশীদারদের মতামত সভা

#

জেলা প্রতিনিধি, ঠাকুরগাঁও:

১৪ আগস্ট, ২০২৫,  1:47 PM

news image

 ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় জিংক ধানের সম্প্রসারণে নীতি নির্ধারণ ও প্রকল্প অংশীদারদের মতামত সভা অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (১৩ আগস্ট ) দুপুরে ইকো সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) আয়োজনে ও হারভেস্টপ্লাস বাংলাদেশ-এর রিয়েক্টস-ইন প্রকল্পের বাস্তবায়নে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সেমিনার রুমে এই সভা অনুষ্ঠিত হয়। 

সভায় সভাপতিত্ব করেন রাণীশংকৈল উপজেলা নির্বাহী অফিসার শাফিউল মুজলাবিন রহমান। প্রধান অতিথি ছিলেন রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. মো. ফিরোজ আলম। বিশেষ অতিথি হিসেবে ছিলেন অতিরিক্ত কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. সাবের আলম। 

এছাড়া উপস্থিত ছিলেন—হারভেস্ট প্লাস বাংলাদেশ-এর প্রোগ্রাম ম্যানেজার কৃষিবিদ মো. মজিবর রহমান, প্রজেক্ট ম্যানেজার শাহিনুল কবির, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) পঞ্চগড় রিজিয়নের সায়েন্টিফিক কর্মকর্তা ও প্রধান কৃষিবিদ মো. মাসুদ রানা, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মো. আল মামুন অর রশীদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. বেলাল উদ্দিন সরকার, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. ইশকে আবদুল্লাহ, উপজেলা খাদ্য পরিদর্শক সৌমিত্র বসাক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আব্দুর রহিম, পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা এএসএম জাবেদ আলী, বণিক সমিতির সাধারণ সম্পাদক মো. ইস্তেখার আলী, ওয়ার্ল্ড ভিশনের প্রকল্প ব্যবস্থাপক রুমা বেগম, ইএসডিও রিয়েক্টস-ইন প্রকল্পের ফোকাল কৃষিবিদ মো. আশরাফুল আলম, প্রকল্প সমন্বয়কারী মো. কামরুল ইসলাম, প্রকল্প কর্মকর্তা মো. মিজানুর রহমানসহ বিভিন্ন ইউনিয়নের ৫ জন ইমাম, ৫ জন নারী কৃষক নেত্রী, ৫ জন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ অনেক। 

সভায় মানবদেহে জিংকের উপকারিতা, অভাবজনিত লক্ষণ, ঘাটতি মেটানোর উপায়, জিংক সমৃদ্ধ ধান ও গমের জাত এবং তাদের উৎপাদন প্রযুক্তি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। অংশগ্রহণকারীরা সক্রিয়ভাবে মতামত প্রদান করেন এবং জিংক ধান ও গম মানুষের নাগালে পৌঁছে দেওয়া ও সচেতনতা বৃদ্ধিতে নিজ নিজ ক্ষেত্রে ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।

logo

সম্পাদক ও প্রকাশকঃ জাহিদুল ইসলাম