ঢাকা ০১ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
দুদকের নাম ব্যবহার করে বিভিন্ন দপ্তরে গিয়ে কর্মকর্তাদের হয়রানির অভিযোগ জেনারেল গ্রুপের নামে প্রকাশ্য নগদ টাকার হাট: কুম্ভনিদ্রায় দেশের ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট পপুলার শনিরআখড়ায় হাসপাতালের নিউজ করায় সম্পাদককে ব্ল্যাকমেইল ও হত্যার হুমকি: ফেসবুকে অপপ্রচার চালিয়ে ২ লাখ টাকা দাবি দল নয়, দেশের প্রধানমন্ত্রী: কথায় নয়, কাজেই প্রমাণ দিচ্ছেন তারেক রহমান বাঘারপাড়ায় সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ ‎সরাইলে ১৪ বছরের শিশু মিমকে ধর্ষণের অভিযোগে মানববন্ধন, জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি গাজীপুর ছুরিকাঘাতে স্ত্রী মৃত্যু, স্বামী আটক উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়নের আহ্বান: সাংবাদিক কর্মশালায় বক্তারা বৈচিত্র্যের মাঝে সহাবস্থান: ধর্মীয় উৎসবে আন্তঃধর্মীয় সৌহার্দ্য জমকালো আয়োজনের মধ্যে দিয়ে বর্তমান সময়ের বাংলাদেশ’ পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

টাঙ্গাইলে ১২টি ইউনিয়নের তৃণমূলের নেতাকর্মীদের সাথে সুলতান সালাউদ্দিন টুকুর মত বিনিময়

#

১৮ সেপ্টেম্বর, ২০২৫,  7:31 PM

news image

টাঙ্গাইল  প্রতিনিধি:
টাঙ্গাইল সদর উপজেলার ১২টি ইউনিয়নের তৃণমূল বিএনপির নেতা কর্মীদের সাথে আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে টাঙ্গাইল শহরের বাইপাস এলাকায় চিকলি  রিসোর্ট এন্ড কনভেনশন সেন্টারে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলীর সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম সম্পাদক এ্যাডভোকেট আজিম উদ্দিন বিপ্লব এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির প্রচার সম্পাদক ও টাঙ্গাইল সদর-৫ আসনের আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী সুলতান সালাউদ্দিন টুকু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান খান শফিকসহ ১২টি ইউনিয়নের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এবং এই টাঙ্গাইল কে একটি আধুনিক টাঙ্গাইল ও সন্ত্রাসমুক্ত টাঙ্গাইল গড়তে হলে ধানের শীষ কে বিজয়ী করতে হবে। আপনাদের কাছে অনুরোধ আপনারা যদি আমাকে সহযোগিতা করেন আমি টাঙ্গাইল কে সন্ত্রাসমুক্ত করে একটি আধুনিক টাঙ্গাইলে রূপান্তরিত করে আপনাদেরকে উপহার দেবো ইনশাল্লাহ।

একটি দল নির্বাচন বানচাল করতে পিআর পদ্ধতি নিয়ে কথা বলছে। ইতোমধ্যে বাংলাদেশের জনগণ পিআর পদ্ধতিকে প্রত্যাখ্যান করেছে। এই দেশের মানুষ যেইভাবে ভোট দিয়ে অভ্যস্ত সেই ভাবেই ভোট হবে ইনশাল্লাহ। কোন অপশক্তি নির্বাচনকে বাধা দিয়ে রাখতে পারবে না। নির্বাচন সরকার ঘোষিত সঠিক সময়ে হবে ইনশাল্লাহ। 

logo

সম্পাদক ও প্রকাশকঃ জাহিদুল ইসলাম