ঢাকা ০১ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
দুদকের নাম ব্যবহার করে বিভিন্ন দপ্তরে গিয়ে কর্মকর্তাদের হয়রানির অভিযোগ জেনারেল গ্রুপের নামে প্রকাশ্য নগদ টাকার হাট: কুম্ভনিদ্রায় দেশের ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট পপুলার শনিরআখড়ায় হাসপাতালের নিউজ করায় সম্পাদককে ব্ল্যাকমেইল ও হত্যার হুমকি: ফেসবুকে অপপ্রচার চালিয়ে ২ লাখ টাকা দাবি দল নয়, দেশের প্রধানমন্ত্রী: কথায় নয়, কাজেই প্রমাণ দিচ্ছেন তারেক রহমান বাঘারপাড়ায় সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ ‎সরাইলে ১৪ বছরের শিশু মিমকে ধর্ষণের অভিযোগে মানববন্ধন, জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি গাজীপুর ছুরিকাঘাতে স্ত্রী মৃত্যু, স্বামী আটক উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়নের আহ্বান: সাংবাদিক কর্মশালায় বক্তারা বৈচিত্র্যের মাঝে সহাবস্থান: ধর্মীয় উৎসবে আন্তঃধর্মীয় সৌহার্দ্য জমকালো আয়োজনের মধ্যে দিয়ে বর্তমান সময়ের বাংলাদেশ’ পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গোমস্তাপুরে মাদক ব্যবসায়ীদের হামলায় ইউএনওর গাড়িতে পাথর নিক্ষেপ, আহত ১০

#

০৮ অক্টোবর, ২০২৬,  12:30 PM

news image

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌর এলাকার কেডিসিপাড়া (শান্তিপাড়া) এলাকায় মাদকবিরোধী কার্যক্রমকে কেন্দ্র করে হামলার ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন। এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিল্লুর রহমানের গাড়িতেও পাথর নিক্ষেপ করে ভাঙচুর করা হয়েছে। আহতদের মধ্যে পাঁচজন মাদকবিরোধী কার্যক্রমের সঙ্গে যুক্ত বলে জানা গেছে।

মঙ্গলবার রাত ৯টার দিকে রহনপুর রেলস্টেশনসংলগ্ন কেডিসিপাড়ায় এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে রয়েছেন কামরুল (৪০), শাম মোহাম্মদ (৪৫), মাইনুল (৩৫), ফারুক (৪৫) ও রিফাত (২৫)।

রহনপুর রেলস্টেশন বাজার আম আড়তদার সমবায় সমিতির সাধারণ সম্পাদক নাসিরউদ্দীন বলেন, কেডিসিপাড়া এলাকায় মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধে তারা কাজ করছেন। এরই অংশ হিসেবে কার্যক্রম চালানোর সময় স্থানীয় মাদক ব্যবসায়ীদের লোকজন তাদের ওপর হামলা চালায়। এতে নারীসহ ১০ জন আহত হন বলে তিনি দাবি করেন। তার অভিযোগ, যুবদল নেতা আব্দুল্লাহর লোকজন এ হামলায় জড়িত।

তবে ইউএনও জিল্লুর রহমান বলেন, রহনপুর রেলস্টেশন এলাকায় আম ব্যবসায়ী ও মাদক ব্যবসায়ীদের মধ্যে দীর্ঘদিনের বিরোধের জেরে মঙ্গলবার দিনভর উত্তেজনা ছিল। পরিস্থিতি দেখতে রাতে সেখানে গেলে মাদক ব্যবসায়ীরা আম ব্যবসায়ীদের ওপর হামলা চালায়। এ সময় আহত একজন আম ব্যবসায়ীকে হাসপাতালে নেওয়ার সময় বিভিন্ন দিক থেকে পাথর নিক্ষেপ করা হয়। একটি পাথর তাঁর গাড়িতে লাগলে গাড়ির একটি গ্লাস সামান্য ক্ষতিগ্রস্ত হয়।

ইউএনও আরও বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি চলে আসার পর আম ব্যবসায়ীদের আরও কয়েকজনের ওপর হামলা করা হয়। এতে পাঁচজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন বলে তিনি জানতে পেরেছেন।

গোমস্তাপুর থানার ওসি নাজমুল হক জানান, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বুধবার সকালে এলাকায় আবারও উত্তেজনা থাকায় পুলিশের টহল জোরদার করা হয়েছে। মঙ্গলবার রাতের ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ দেওয়া হয়নি।

logo

সম্পাদক ও প্রকাশকঃ জাহিদুল ইসলাম