ঢাকা ১১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্টের রায় ব্রিক সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী : অংশ নেবে না বাংাদেশের কোন প্রতিনিধি বারবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধি ঠেকাতে নতুন নির্দেশনা প্রধানমন্ত্রীর বিটিএম ফেয়ারে চীনের উন্নত চিকিৎসার তথ্য তুলে ধরেন স্টেলা চ্যান ও এমএম মাসুমুজ্জামান চনপাড়ার অপরাধজগতের নেপথ্যে মোক্তারকে ঘিরে নানা অভিযোগ (পর্ব-১) ক্রিসেন্ট লেকে পোনা ছাড়া নিয়ে কন্টেন্ট : মৎসজীবি দলের ক্ষোভ অতীতে আটকে থাকলে উন্নয়ন এগোবে না: ভারতের হাইকমিশনার দুই দেশের প্রধানমন্ত্রীর সময় মিললেই ভারত সফর করবেন তারেক রহমান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চার শর্ত পূরণ না করলে প্রকল্প অনুমোদন দেওয়া হবে না : অর্থমন্ত্রী সরকার হাত গুটিয়ে বসে নেই, দ্রুত সব সংকটের সমাধান হবে : রিজভী

গাজীপুর হাজীর মাজার বস্তি থেকে ৭৪ জন আটক

#

আবু সাঈদ চৌধুরী গাজীপুর প্রতিনিধি :

২৮ এপ্রিল, ২০২৬,  7:43 PM

news image



 টঙ্গীর সবচেয়ে বড় মাদকের হাট হাজীর মাজার বস্তি থেকে মাদকের সাথে জড়িত সন্দেহে ৭৪ জনকে আটক করেছে জিএমপি।

আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) ভোররাত পর্যন্ত চলা ৬ ঘন্টার অভিযানে এদের আটক করা হয়।

পুলিশ জানায়, বিশেষ অভিযানের অংশ হিসেবে টঙ্গীর বড় মাদকের স্পট হাজীর মাজার বস্তিতে গত রাত ১১ টা থেকে অভিযান শুরু করে ৬ ঘন্টা চলে। অভিযানে মাদক সেবন, মাদক বিক্রি, চুরি ছিনতাই সহ বিভিন্ন অভিযোগে ৭৪ জনকে আটক করা হয়েছে।

এসময় বেশ কিছু মাদক, মাদক বিক্রির টাকা ও চুরি ছিনতাই কাজে ব্যবহৃত উপকরন উদ্ধার হয়। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের আওতাধীন সবচেয়ে বড় এই মাদক স্পটে অভিযান পরিচালনা করেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ জিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশনস) মো: বেলায়েত হোসেন। অভিযান শেষে ঘটনাস্থলে সাংবাদিকদের ব্রিফিং করেন অতিরিক্ত জিএমপি কমিশনার।


আজ সকাল ১০ টা ১৭ মিনিটে এই অভিযানের নেতৃত্ব দেয়া গাজীপুর মেট্রোপলিটন পুলিশ জিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশনস) মো: বেলায়েত হোসেন বলেন, আগেও এই মাদক বস্তিতে অভিযান করেছি। গতরাতেও অভিযান করে ৭৪ জনকে আটক করেছি।

এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন শেষে আদালতে পাঠানো হবে। মাদক নিয়ন্ত্রণে পুলিশ জিরো টলারেন্স নীতি অবলম্বন করছে বলে অঙ্গীকার ব্যক্ত করেন এই পুলিশ কর্মকর্তা।

logo

সম্পাদক ও প্রকাশকঃ জাহিদুল ইসলাম