ঢাকা ১১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্টের রায় ব্রিক সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী : অংশ নেবে না বাংাদেশের কোন প্রতিনিধি বারবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধি ঠেকাতে নতুন নির্দেশনা প্রধানমন্ত্রীর বিটিএম ফেয়ারে চীনের উন্নত চিকিৎসার তথ্য তুলে ধরেন স্টেলা চ্যান ও এমএম মাসুমুজ্জামান চনপাড়ার অপরাধজগতের নেপথ্যে মোক্তারকে ঘিরে নানা অভিযোগ (পর্ব-১) ক্রিসেন্ট লেকে পোনা ছাড়া নিয়ে কন্টেন্ট : মৎসজীবি দলের ক্ষোভ অতীতে আটকে থাকলে উন্নয়ন এগোবে না: ভারতের হাইকমিশনার দুই দেশের প্রধানমন্ত্রীর সময় মিললেই ভারত সফর করবেন তারেক রহমান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চার শর্ত পূরণ না করলে প্রকল্প অনুমোদন দেওয়া হবে না : অর্থমন্ত্রী সরকার হাত গুটিয়ে বসে নেই, দ্রুত সব সংকটের সমাধান হবে : রিজভী

কালীগঞ্জে হাসপাতালে অনিয়ম ভ্রাম্যমান আদালতের জরিমানা

#

আবু সাঈদ চৌধুরী গাজীপুর প্রতিনিধি :

২৬ সেপ্টেম্বর, ২০২৫,  7:19 PM

news image




আবু সাঈদ চৌধুরী: গাজীপুরের কালীগঞ্জে কালীগঞ্জ নিউ আধুনিক হাসপাতালে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা। এ সময় একটি মামলায় ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জাকিয়া সরওয়ার লিমার নেতৃত্বে কালীগঞ্জ পৌর এলাকার পুরাতন ব্যাংকের মোড়ে অবস্থিত কালীগঞ্জ নিউ আধুনিক হাসাপাতালে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন।

এ সময় হাসাপাতালের লাইসেন্স নবায়ন না থাকা, প্রয়োজনীয় জনবলের অভাব, অপরিচ্ছন্নতার কারণে মেডিকেল প্রাকটিস, বেসরকারী ক্লিনিক ও ল্যাবরেটরীজ (রেগুলেশন) অর্ডিনেন্স এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে হাসপাতালের পরিচালক বন্যা আক্তারের বিরুদ্ধে একটি মামলায় ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রসিকিউটর ডা. রেজওয়ানা রশীদ, বেঞ্চ সহকারী মাহবুবুল ইসলাম, স্যানেটারী ইন্সপেক্টর দেব প্রসাধ মিত্র ও থানা পুলিশ উপস্থিত ছিল।

logo

সম্পাদক ও প্রকাশকঃ জাহিদুল ইসলাম