ঢাকা ১১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্টের রায় ব্রিক সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী : অংশ নেবে না বাংাদেশের কোন প্রতিনিধি বারবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধি ঠেকাতে নতুন নির্দেশনা প্রধানমন্ত্রীর বিটিএম ফেয়ারে চীনের উন্নত চিকিৎসার তথ্য তুলে ধরেন স্টেলা চ্যান ও এমএম মাসুমুজ্জামান চনপাড়ার অপরাধজগতের নেপথ্যে মোক্তারকে ঘিরে নানা অভিযোগ (পর্ব-১) ক্রিসেন্ট লেকে পোনা ছাড়া নিয়ে কন্টেন্ট : মৎসজীবি দলের ক্ষোভ অতীতে আটকে থাকলে উন্নয়ন এগোবে না: ভারতের হাইকমিশনার দুই দেশের প্রধানমন্ত্রীর সময় মিললেই ভারত সফর করবেন তারেক রহমান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চার শর্ত পূরণ না করলে প্রকল্প অনুমোদন দেওয়া হবে না : অর্থমন্ত্রী সরকার হাত গুটিয়ে বসে নেই, দ্রুত সব সংকটের সমাধান হবে : রিজভী

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বার অ্যান্ড অ্যাসোসিয়েটসের আয়োজনে তবারক ও ছাতা বিতরণ

#

ডেস্ক রিপোর্ট

০৭ সেপ্টেম্বর, ২০২৫,  1:20 PM

news image



প্রতি বছরের ন্যায় এবারও পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বার অ্যান্ড অ্যাসোসিয়েটসের কর্ণধার জনাব বখতিয়ার আহমেদ রনী এর উদ্যোগে জুমার নামাজের পূর্বে একটি ব্যতিক্রমধর্মী আয়োজন অনুষ্ঠিত হয়।

২০২৫ সালের ৫ই সেপ্টেম্বর (শুক্রবার), ঢাকা মেট্রোপলিটন পুলিশের যাত্রাবাড়ী, কদমতলী, ডেমরা, শ্যামপুর থানা এবং ওয়ারী জোনসহ ট্রাফিক বিভাগের সদস্যদের মাঝে তবারক বিতরণ এবং ছাতা উপহার দেন তিনি। এছাড়াও উপস্থিত সাধারণ মানুষের মাঝেও তবারক বিতরণ করা হয়।

জনাব রনী বলেন:
"ঈদে মিলাদুন্নবী (সা.) আমাদের প্রিয় নবীর জন্মদিন। এই দিনে তিনি পৃথিবীতে এসেছেন আমাদের মতো গুনাহগারদের হেদায়েত করতে। এই দিনটিকে শ্রদ্ধাভরে স্মরণ করে কিছু মানুষকে আপ্যায়ন ও সাহায্য করি, যাতে আল্লাহ তায়ালা খুশি হন।"

তিনি আরও বলেন,
"পুলিশ সদস্যরা রোদ-বৃষ্টি উপেক্ষা করে আমাদের সেবা দিয়ে যাচ্ছেন। তাদের একটু স্বস্তির জন্য এই ছাতার আয়োজন।"

নিজেকে একজন কর আইনজীবী, গবেষক ও সমাজসেবক হিসেবে পরিচয় দিয়ে তিনি বলেন:
"আমি কর সংক্রান্ত বিষয়ে গবেষণা করি, লেখালেখি করি এবং প্রযুক্তিকে কাজে লাগিয়ে কৃষিকে সহজীকরণে কাজ করছি।"

২০২৪ সালের ৫ই আগস্টের রাজনৈতিক সংকটকালে পুলিশের অভাব দেখা দিলে, তিনি নিজ উদ্যোগে ছাত্র-সমন্বয়ক, সুশীল সমাজ ও সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে জনমনে আস্থা ফিরিয়ে আনতে কাজ করেছেন বলেও জানান।

তার ভাষায়:
"দেশের সংকটকালে কারো না কারো হাল ধরতেই হয়। আমি সেই দায়িত্বটুকু পালন করেছি। পুলিশ-জনতা আমরা সবাই একে অপরের বন্ধু।

logo

সম্পাদক ও প্রকাশকঃ জাহিদুল ইসলাম