ঢাকা ১১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্টের রায় ব্রিক সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী : অংশ নেবে না বাংাদেশের কোন প্রতিনিধি বারবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধি ঠেকাতে নতুন নির্দেশনা প্রধানমন্ত্রীর বিটিএম ফেয়ারে চীনের উন্নত চিকিৎসার তথ্য তুলে ধরেন স্টেলা চ্যান ও এমএম মাসুমুজ্জামান চনপাড়ার অপরাধজগতের নেপথ্যে মোক্তারকে ঘিরে নানা অভিযোগ (পর্ব-১) ক্রিসেন্ট লেকে পোনা ছাড়া নিয়ে কন্টেন্ট : মৎসজীবি দলের ক্ষোভ অতীতে আটকে থাকলে উন্নয়ন এগোবে না: ভারতের হাইকমিশনার দুই দেশের প্রধানমন্ত্রীর সময় মিললেই ভারত সফর করবেন তারেক রহমান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চার শর্ত পূরণ না করলে প্রকল্প অনুমোদন দেওয়া হবে না : অর্থমন্ত্রী সরকার হাত গুটিয়ে বসে নেই, দ্রুত সব সংকটের সমাধান হবে : রিজভী

আড়াইহাজারে প্রস্তাবিত ইকো পার্ক কাজের উদ্বোধন করলেন ডিসি জাহিদুল ইসলাম মিঞা

#

নারায়নগঞ্জ জেলা প্রতিনিধি

২৫ সেপ্টেম্বর, ২০২৫,  4:10 PM

news image


নারায়ণগঞ্জের আড়াইহাজারের বিশনন্দী ফেরিঘাট সংলগ্ন মেঘনা নদীর তীরে প্রস্তাবিত ইকো পার্ক নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে। উপজেলা প্রশাসনের সহযোগিতায় জেলা প্রশাসনের উদ্যোগে এই প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।


বৃহস্পতিবার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আড়াইহাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মো. মামুনুর রশীদ, সহকারী কমিশনার (ভূমি) নঈমউদ্দিন, উপজেলা প্রকৌশলী সাইফুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আনিসুর রহমানসহ বিভিন্ন দফতরের কর্মকর্তারা।


জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা বলেন, দীর্ঘ ৭০ বছর ধরে কিছু প্রভাবশালী ব্যক্তি সরকারি জমি দখল করে রেখেছিল। উপজেলা প্রশাসনের সহায়তায় দখলকৃত ২৩ একর জমি দখলমুক্ত করা হয়েছে। সেই জমিতেই গড়ে উঠছে ইকো পার্ক। তিনি আরও বলেন,

প্রাকৃতিক সৌন্দর্য সংরক্ষণ ও জনসাধারণের বিনোদনের সুযোগ তৈরির পাশাপাশি পরিবেশবান্ধব পর্যটন উন্নয়নে এ পার্ক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নির্মাণ শেষ হলে এটি স্থানীয় পর্যটকদের পাশাপাশি নারায়ণগঞ্জ জেলার মানুষের জন্য আকর্ষণীয় গন্তব্যে পরিণত হবে।

উদ্বোধন শেষে জেলা প্রশাসক আড়াইহাজার পৌরসভার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন এবং মণ্ডপগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে পূজার উপলক্ষে চেক ও চাল বিতরণ করেন।

logo

সম্পাদক ও প্রকাশকঃ জাহিদুল ইসলাম