ঢাকা ১১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্টের রায় ব্রিক সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী : অংশ নেবে না বাংাদেশের কোন প্রতিনিধি বারবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধি ঠেকাতে নতুন নির্দেশনা প্রধানমন্ত্রীর বিটিএম ফেয়ারে চীনের উন্নত চিকিৎসার তথ্য তুলে ধরেন স্টেলা চ্যান ও এমএম মাসুমুজ্জামান চনপাড়ার অপরাধজগতের নেপথ্যে মোক্তারকে ঘিরে নানা অভিযোগ (পর্ব-১) ক্রিসেন্ট লেকে পোনা ছাড়া নিয়ে কন্টেন্ট : মৎসজীবি দলের ক্ষোভ অতীতে আটকে থাকলে উন্নয়ন এগোবে না: ভারতের হাইকমিশনার দুই দেশের প্রধানমন্ত্রীর সময় মিললেই ভারত সফর করবেন তারেক রহমান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চার শর্ত পূরণ না করলে প্রকল্প অনুমোদন দেওয়া হবে না : অর্থমন্ত্রী সরকার হাত গুটিয়ে বসে নেই, দ্রুত সব সংকটের সমাধান হবে : রিজভী

আওয়ামী লীগ ফ্যাসিস্টদের প্রতিহত করতে হবে- এনপিপি চেয়ারম্যান ড. ফরহাদ

#

০৬ সেপ্টেম্বর, ২০২৫,  9:35 AM

news image

জহুরুল হক মিলু নড়াইল প্রতিনিধি :

ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান ও জাতীয়তাবাদী সমমনা জোটের প্রধান সমন্বয়ক ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ বলেছেন, সব দল থেকে আওয়ামী লীগ ফ্যাসিস্টদের প্রতিহত করতে হবে। যাতে কোনো দলে আওয়ামী লীগের কেউ অনুপ্রবেশ করতে না পারে। আগামি নির্বাচন বিগত আ’লীগ সরকারের মতো পাতানো হবে না। ২০১৮ সালে আমি নড়াইল-০২ আসনে ধানের শীষের প্রার্থী হয়েও নিজের ভোট দিতে পারিনি। এবার জনগণ সুষ্ঠু-সুন্দর পরিবেশে ভোট দিতে পারবেন। আগামি সংসদ নির্বাচনে বিএনপি বিজয়ী হবে ইনশাল্লাহ। ২০১৮ সালের মতো এবারের সংসদ নির্বাচনে নড়াইল-০২ আসনে আমি ধানের শীষের মনোনয়ন পেলে তুলারামপুর ইউনিয়ন থেকেই নির্বাচনী প্রচারণা শুরু করব।

নড়াইল-০২ আসনে দিনব্যাপী গণসংযোগকালে শুক্রবার  (৫ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার তুলারামপুর ইউনিয়ন যুবদল অফিসে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ডক্টর ফরহাদ আরো বলেন, নির্বাচনে পরাজয়ের আশংকায় জামায়াতে ইসলামী পিআর পদ্ধতিতে নির্বাচন চায়। তারা নির্বাচনকে বাধাগ্রস্থ করতে চায়। এ ব্যাপারে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।

তুলারামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ইউসুফ আলী মোল্যার সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন-জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক টিপু সুলতান, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক শিহাবুর রহমান শিহাব, তুলারামপুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি হাফিজুর রহমান, যুগ্মসম্পাদক হারুন অর রশিদ, বিএনপি নেতা দেলোয়ার হোসেনসহ অনেকে।

এ সময় উপস্থিত ছিলেন-এনপিপির জেলা সভাপতি ও প্রেসিডিয়াম সদস্য শরীফ মুনীর হোসেন, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন খান, প্রেসিডিয়াম সদস্য কাজী শওকত হোসেন, এনপিপি নেতা হাফিজুর রহমান, বদরুল ইসলামসহ অনেকে।

logo

সম্পাদক ও প্রকাশকঃ জাহিদুল ইসলাম