ঢাকা ১১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্টের রায় ব্রিক সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী : অংশ নেবে না বাংাদেশের কোন প্রতিনিধি বারবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধি ঠেকাতে নতুন নির্দেশনা প্রধানমন্ত্রীর বিটিএম ফেয়ারে চীনের উন্নত চিকিৎসার তথ্য তুলে ধরেন স্টেলা চ্যান ও এমএম মাসুমুজ্জামান চনপাড়ার অপরাধজগতের নেপথ্যে মোক্তারকে ঘিরে নানা অভিযোগ (পর্ব-১) ক্রিসেন্ট লেকে পোনা ছাড়া নিয়ে কন্টেন্ট : মৎসজীবি দলের ক্ষোভ অতীতে আটকে থাকলে উন্নয়ন এগোবে না: ভারতের হাইকমিশনার দুই দেশের প্রধানমন্ত্রীর সময় মিললেই ভারত সফর করবেন তারেক রহমান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চার শর্ত পূরণ না করলে প্রকল্প অনুমোদন দেওয়া হবে না : অর্থমন্ত্রী সরকার হাত গুটিয়ে বসে নেই, দ্রুত সব সংকটের সমাধান হবে : রিজভী

আইরিচ আই হসপিটালের শুভ উদ্বোধন উপলক্ষে ১২০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

#

নিজস্ব প্রতিবেদক

০২ মার্চ, ২০২৬,  11:12 PM

news image



রাজধানীতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে আইরিচ আই হসপিটাল। শুভ উদ্বোধন উপলক্ষে আয়োজিত বিশেষ মেডিকেল ক্যাম্পে মোট ১২০০ জন রোগীকে সম্পূর্ণ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়।


ড্রিমার্স কনসালটেশন রিসার্চ–এর একঝাঁক মেধাবী তরুণ চিকিৎসকের নেতৃত্বে আয়োজিত দুইদিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে প্রায় ১২০০ রোগীকে বিভিন্ন ধরনের চিকিৎসা সেবা দেওয়া হয়। তাদের সহযোগিতায় আয়োজিত এই বিশেষায়িত ক্যাম্পে আল্ট্রাসনোগ্রাফি, ইসিজি, ভিটামিন-ডি, এইচবিএ১সি (HbA1c)সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পরীক্ষা-নিরীক্ষা এবং সকল ধরনের ব্লাড টেস্ট সম্পূর্ণ বিনামূল্যে সম্পন্ন করা হয়।


উদ্বোধনী ক্যাম্পে অংশগ্রহণকারী রোগীদের প্রয়োজনীয় সকল পরীক্ষা-নিরীক্ষা বিনামূল্যে সম্পন্ন করা হয়। পাশাপাশি চশমার ওপর ৫০% বিশেষ ছাড় প্রদান করা হয়। সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই)–এর বোর্ড মেম্বার জনাব শফিকুর রহমান। তাঁর উপস্থিতিতে হাসপাতালের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়।


উদ্বোধন শেষে হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক এম. এইচ. শিশির কাউছার বলেন,

“সর্বাধুনিক প্রযুক্তি সমৃদ্ধ বিশ্বমানের চক্ষু চিকিৎসা সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া এবং তা সকল শ্রেণির মানুষের সাধ্যের মধ্যে নিয়ে আসাই আমাদের মূল লক্ষ্য। একই ছাতার নিচে উচ্চবিত্ত থেকে শুরু করে সমাজের পিছিয়ে পড়া সাধারণ মানুষও উন্নতমানের চিকিৎসা সেবা গ্রহণের সুযোগ পাবে।”


চক্ষু বিশেষজ্ঞ ও ফ্যাকো সার্জন ডা. এস এম ফাহাদ বলেন,

“অর্থের অভাবে কেউ যেন চিকিৎসা সেবার মতো মৌলিক অধিকার থেকে বঞ্চিত না হয়—প্রয়োজনে আমরা সম্পূর্ণ বিনামূল্যে ফ্যাকো সার্জারিসহ গুরুত্বপূর্ণ অপারেশন ও চিকিৎসার ব্যবস্থা অব্যাহত রাখছি। এই অঙ্গীকার নিয়েই আইরিচ আই হসপিটালের যাত্রা।”


হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম জানান, এখানে ক্যাটারেক্ট সার্জারি, রেটিনা, গ্লকোমা, কর্ণিয়া, অকুলোপ্লাস্টি, নিউরো-অফথালমোলজি, পেডিয়াট্রিক অফথালমোলজি এবং লো-ভিশনসহ চোখের সকল বিশেষায়িত সেবা প্রদান করা হবে। আধুনিক প্রযুক্তি ও দক্ষ চিকিৎসক দলের সমন্বয়ে মানসম্মত চক্ষু চিকিৎসা নিশ্চিত করে দেশের স্বাস্থ্যখাতে গুরুত্বপূর্ণ অবদান রাখার প্রত্যাশা করছে প্রতিষ্ঠানটি।


এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনসার ও ভিডিপির মেডিকেল ডিরেক্টর মেজর ডা. সাইদুজ্জামান তরফদার, চক্ষু বিশেষজ্ঞ ডা. রাশেদুল হক, নিউরো মেডিসিন বিশেষজ্ঞ ডা. মোহাম্মদ ইলিয়াছ, বিশিষ্ট ব্যবসায়ী আরিফুল হক, Institution of Diploma Engineers, Bangladesh (IDEB)–এর ভাইস প্রেসিডেন্ট প্রকৌশলী জয়নাল আবেদীন,

বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক রবিউল ইসলাম রুবেল, বাংলাদেশ মফস্বল সাংবাদিক এসোসিয়েশন–এর মহাসচিব এস এম তাজুল ইসলাম, ঢাকা সাংবাদিক ইউনিয়ন–এর সদস্য ও মিডিয়া ব্যক্তিত্ব শাহারুল ইসলাম রকি,

বাংলাদেশ মেডিকেল টোরিজম অ্যাসোসিয়েশন (বিএমটিএ)–এর ভাইস প্রেসিডেন্ট ও ইন্টারন্যাশনাল এয়ার অ্যাম্বুলেন্সের প্রধান নির্বাহী কর্মকর্তা এ. এন. এম. মজুমদার লিটন, ফ্লোরা ফুড এন্ড বেভারেজ–এর সিইও প্রকৌশলী শাহেদুল ইসলাম, সাবেক ছাত্রনেতা আব্দুল্লাহ আল মারুফসহ অনেকে।


logo

সম্পাদক ও প্রকাশকঃ জাহিদুল ইসলাম