ঢাকা ১১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্টের রায় ব্রিক সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী : অংশ নেবে না বাংাদেশের কোন প্রতিনিধি বারবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধি ঠেকাতে নতুন নির্দেশনা প্রধানমন্ত্রীর বিটিএম ফেয়ারে চীনের উন্নত চিকিৎসার তথ্য তুলে ধরেন স্টেলা চ্যান ও এমএম মাসুমুজ্জামান চনপাড়ার অপরাধজগতের নেপথ্যে মোক্তারকে ঘিরে নানা অভিযোগ (পর্ব-১) ক্রিসেন্ট লেকে পোনা ছাড়া নিয়ে কন্টেন্ট : মৎসজীবি দলের ক্ষোভ অতীতে আটকে থাকলে উন্নয়ন এগোবে না: ভারতের হাইকমিশনার দুই দেশের প্রধানমন্ত্রীর সময় মিললেই ভারত সফর করবেন তারেক রহমান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চার শর্ত পূরণ না করলে প্রকল্প অনুমোদন দেওয়া হবে না : অর্থমন্ত্রী সরকার হাত গুটিয়ে বসে নেই, দ্রুত সব সংকটের সমাধান হবে : রিজভী

অধিকার প্রতিষ্ঠা ও সাংবিধানিক স্বীকৃতির দাবিতে গাইবান্ধায় আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

#

আসাদুজ্জামান রুবেল,

১৪ আগস্ট, ২০২৫,  12:43 PM

news image


গাইবান্ধা প্রতিনিধি:আদিবাসীদের অধিকার প্রতিষ্ঠা ও ভবিষ্যৎ গঠনে কৃত্রিম বুদ্ধিমত্তার সার্থক প্রয়োগএ প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধায় পালিত হয়েছে আন্তর্জাতিক আদিবাসী দিবস।দিবসটি উপলক্ষে গোবিন্দগঞ্জ উপজেলার কামদিয়া ইউনিয়নের সাতানা


আলোর ঘর স্কুল মাঠে শনিবার এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় 'আমরাই পারি'ও'অবলম্বন'যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।সকালে সাঁওতাল নারী-পুরুষরা তাদের ঐতিহ্যবাহী পোশাক পরে বাদ্যযন্ত্র নিয়ে এক বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নেন।এরপর আলোচনা,খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।আদিবাসী নেত্রী লক্ষ্মী মুর্মুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন


পরিবেশ অন্দোলন-গাইবান্ধার সভাপতি ওয়াজিউর রহমান রাফেল,অবলম্বনের নির্বাহী পরিচালক প্রবীর চক্রবর্তী, আদিবাসী-বাঙালি সংহতি পরিষদের গাইবান্ধা সদর উপজেলার আহবায়ক গোলাম রব্বানী মুসা,সাংস্কৃতিক কর্মী মানিক বাহার,নারী নেত্রী নাজমা বেগম,আদিবাসী নেতা গৌড় চন্দ্র পাহাড়ি,সুশীল টপ্য,আদিবাসী ইয়্থু অতীত সরেন,আরিনা টপ্য প্রমুখ।বক্তারা বলেন, আদিবাসী জনগোষ্ঠীকে পিছিয়ে রেখে দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয়।আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি, অধিকার প্রতিষ্ঠা,সমতলের আদিবাসীদের জন্য ভূমি কমিশন গঠন,এবং তাদের ভাষা ও সংস্কৃতি রক্ষায় কার্যকর ব্যবস্থা গ্রহণে সরকারের কাছে দাবি জানান বক্তারা।


logo

সম্পাদক ও প্রকাশকঃ জাহিদুল ইসলাম