ঢাকা ১১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্টের রায় ব্রিক সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী : অংশ নেবে না বাংাদেশের কোন প্রতিনিধি বারবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধি ঠেকাতে নতুন নির্দেশনা প্রধানমন্ত্রীর বিটিএম ফেয়ারে চীনের উন্নত চিকিৎসার তথ্য তুলে ধরেন স্টেলা চ্যান ও এমএম মাসুমুজ্জামান চনপাড়ার অপরাধজগতের নেপথ্যে মোক্তারকে ঘিরে নানা অভিযোগ (পর্ব-১) ক্রিসেন্ট লেকে পোনা ছাড়া নিয়ে কন্টেন্ট : মৎসজীবি দলের ক্ষোভ অতীতে আটকে থাকলে উন্নয়ন এগোবে না: ভারতের হাইকমিশনার দুই দেশের প্রধানমন্ত্রীর সময় মিললেই ভারত সফর করবেন তারেক রহমান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চার শর্ত পূরণ না করলে প্রকল্প অনুমোদন দেওয়া হবে না : অর্থমন্ত্রী সরকার হাত গুটিয়ে বসে নেই, দ্রুত সব সংকটের সমাধান হবে : রিজভী

২০২৬ সাল থেকে দাখিল ও আলিম স্তরে ব্যবসায় শিক্ষা বিভাগ চালু

#

নিজস্ব প্রতিবেদক

১৪ আগস্ট, ২০২৫,  9:18 AM

news image

বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের আওতাধীন মাদরাসাসমূহে দাখিল ও আলিম স্তরে ব্যবসায় শিক্ষা বিভাগ চালু করার নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ।

কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ থেকে গত ১১ আগস্ট এ সংক্রান্ত চিঠি মাদরাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে পাঠানো হয়েছে।

এতে বলা হয়, মাদরাসা শিক্ষা যুগোপযোগীকরণ, সম্প্রসারণ, আধুনিকীকরণ ও প্রয়োজনীয়তা বিবেচনায় দাখিল ও আলিম স্তরে মাদরাসা শিক্ষা প্রতিষ্ঠানে ব্যবসায় শিক্ষা বিভাগ চালুকরণের সিদ্ধান্ত গৃহীত হয়।

আগামী জানুয়ারি-২০২৬ শিক্ষাবর্ষ থেকেই উক্ত সিদ্ধান্ত বাস্তবায়নে বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়।

নির্দেশনাগুলো হলো: পাঠ্যক্রম ও পূর্ণাঙ্গ সিলেবাস প্রণয়ন; সিলেবাস অনুযায়ী বিষয়ভিত্তিক পাঠ্যপুস্তক নির্ধারণ ও প্রস্তুতকরণ; আগামী শিক্ষাবর্ষ থেকেই ব্যবসায় শিক্ষা চালুর জন্য প্রাথমিকভাবে মাদরাসাসমূহ নির্বাচন; সংশ্লিষ্ট শিক্ষকদের প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান; প্রয়োজনীয়তা বিবেচনায় এনটিআরসিএ এর মাধ্যমে পর্যাপ্ত শিক্ষক নিয়োগের কার্যক্রম গ্রহণ; শিক্ষার্থী ভর্তি কার্যক্রম শুরুর উদ্যোগ গ্রহণ।

এমতাবস্থায়, বর্ণিত নির্দেশাবলী বাস্তবায়নপূর্বক দাখিল ও আলিম স্তরের মাদরাসাসমূহে ব্যবসায় শিক্ষা বিভাগ চালুকরণের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য নির্দেশ দেওয়া হয়।

logo

সম্পাদক ও প্রকাশকঃ জাহিদুল ইসলাম