ঢাকা ০১ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
দুদকের নাম ব্যবহার করে বিভিন্ন দপ্তরে গিয়ে কর্মকর্তাদের হয়রানির অভিযোগ জেনারেল গ্রুপের নামে প্রকাশ্য নগদ টাকার হাট: কুম্ভনিদ্রায় দেশের ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট পপুলার শনিরআখড়ায় হাসপাতালের নিউজ করায় সম্পাদককে ব্ল্যাকমেইল ও হত্যার হুমকি: ফেসবুকে অপপ্রচার চালিয়ে ২ লাখ টাকা দাবি দল নয়, দেশের প্রধানমন্ত্রী: কথায় নয়, কাজেই প্রমাণ দিচ্ছেন তারেক রহমান বাঘারপাড়ায় সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ ‎সরাইলে ১৪ বছরের শিশু মিমকে ধর্ষণের অভিযোগে মানববন্ধন, জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি গাজীপুর ছুরিকাঘাতে স্ত্রী মৃত্যু, স্বামী আটক উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়নের আহ্বান: সাংবাদিক কর্মশালায় বক্তারা বৈচিত্র্যের মাঝে সহাবস্থান: ধর্মীয় উৎসবে আন্তঃধর্মীয় সৌহার্দ্য জমকালো আয়োজনের মধ্যে দিয়ে বর্তমান সময়ের বাংলাদেশ’ পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ভোট উদযাপন হবে, অভিযোগ নয়: ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল

#

নিজস্ব প্রতিবেদক

০৯ সেপ্টেম্বর, ২০২৫,  12:17 PM

news image

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে ভোট দিতে এসে ছাত্রদল সমর্থিত প্রার্থী আবিদুল ইসলাম খান শিক্ষার্থীদের ভোটাধিকার প্রয়োগ করার আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, ভোটকে উদযাপন করতে চান এবং কোনো ধরনের অভিযোগ করতে চান না।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ১০টার কিছু আগে কার্জন হলে ভোটকেন্দ্রের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে আবিদুল ইসলাম খান বলেন, ‘রিটার্নিং কর্মকর্তার অনুমতি নিয়েই কেন্দ্রে ঢুকেছি। কোনো নিয়ম ভেঙে ভোটকেন্দ্রে প্রবেশ করা হয়নি’।

আবিদুল ইসলাম খান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে প্রার্থী হিসেবে সকালে উদয়ন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে নিজের ভোট দেন। তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশের ইতিহাসে দীর্ঘ সময় আমরা ভোটাধিকার কেড়ে নেওয়ার বিরুদ্ধে লড়াই করেছি। আজকের এই নির্বাচন গণতন্ত্রের একটি নতুন দৃষ্টান্ত হতে যাচ্ছে। তাই শিক্ষার্থীরা কেউ যেন ঘরে বসে না থাকে। সবাই আসুন ভোটকেন্দ্রে, নিজেদের ভোটাধিকার প্রয়োগ করুন।

নিজের ভোট দেওয়ার প্রসঙ্গে তিনি যোগ করেন, আমি মাত্রই উদয়নে এসেছি, এখনো ভেতরে ঢুকিনি। হয়তো পরিদর্শনের পর সামগ্রিক পরিস্থিতি নিয়ে মন্তব্য করতে পারবো। তবে আশা করছি খুব দ্রুতই ভোট দিতে পারবো।

তিনি শিক্ষার্থীদের উদ্দেশে আরও বলেন, দীর্ঘ সময় পর গণতন্ত্রের দ্বার উন্মোচিত হচ্ছে। তাই শিক্ষার্থীরা যেন তাদের বিবেককে কাজে লাগিয়ে যোগ্য নেতৃত্ব বেছে নেন, এটাই আমার প্রত্যাশা।

logo

সম্পাদক ও প্রকাশকঃ জাহিদুল ইসলাম