ঢাকা ১১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্টের রায় ব্রিক সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী : অংশ নেবে না বাংাদেশের কোন প্রতিনিধি বারবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধি ঠেকাতে নতুন নির্দেশনা প্রধানমন্ত্রীর বিটিএম ফেয়ারে চীনের উন্নত চিকিৎসার তথ্য তুলে ধরেন স্টেলা চ্যান ও এমএম মাসুমুজ্জামান চনপাড়ার অপরাধজগতের নেপথ্যে মোক্তারকে ঘিরে নানা অভিযোগ (পর্ব-১) ক্রিসেন্ট লেকে পোনা ছাড়া নিয়ে কন্টেন্ট : মৎসজীবি দলের ক্ষোভ অতীতে আটকে থাকলে উন্নয়ন এগোবে না: ভারতের হাইকমিশনার দুই দেশের প্রধানমন্ত্রীর সময় মিললেই ভারত সফর করবেন তারেক রহমান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চার শর্ত পূরণ না করলে প্রকল্প অনুমোদন দেওয়া হবে না : অর্থমন্ত্রী সরকার হাত গুটিয়ে বসে নেই, দ্রুত সব সংকটের সমাধান হবে : রিজভী

বিএনপি নেতা ফজলুর রহমানকে গ্রেপ্তারের দাবিতে বাসার সামনে বিক্ষোভ

#

নিজস্ব প্রতিবেদক

২৫ আগস্ট, ২০২৫,  1:44 PM

news image

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমানকে গ্রেপ্তারের দাবিতে রাজধানীর সেগুনবাগিচায় তাঁর বাসার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন কয়েকজন।

গতকাল রোববার মধ্যরাত থেকে ‘বিপ্লবী ছাত্র জনতা’ ব্যানারে কনকর্ড টাওয়ারের সামনে অবস্থান নিয়ে তাঁরা  বিক্ষোভ করছেন। ‘বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ’, ‘জুলাই রাজবন্দী’সহ কয়েকটি সংগঠনের নেতা-কর্মীরা এ অবস্থান কর্মসূচিতে অংশ নিয়েছেন জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে ক্রমাগত ‘কুরুচিপূর্ণ ও বিভ্রান্তিকর বক্তব্য’ দেওয়ার অভিযোগে বিএনপি থেকে গতকাল ফজলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।

আজ সোমবার দুপুরে ফজলুর রহমানের বাসার সামনে গিয়ে দেখা যায়, রাস্তার মাঝে ব্যানার বিছিয়ে বসে আছেন ৮ থেকে ১০ জন। কিছুক্ষণ পরপর তাঁরা ফজলুর রহমানকে গ্রেপ্তারের দাবিতে স্লোগান দিচ্ছেন। পাশেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও অবস্থান নিয়েছেন।

‘জুলাই রাজবন্দি’ নামে একটি সংগঠনের কেন্দ্রীয় প্রতিনিধি সৈয়দ মাহাদী হাসান প্রথম আলোকে বলেন, ‘ফজলুর রহমান জুলাইকে অবমাননা করেছেন। জুলাই বিপ্লবকে কালো শক্তি বলেছেন। আমরা তাঁকে অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।’ তিনি আরও বলেন, ‘তিনি (ফজলুর রহমান) যে দাম্ভিকতা দেখিয়েছেন তার জন্য ক্ষমা চাইতে হবে। আমরা গতকাল রাত থেকে এখানে অবস্থান নিয়েছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত যাব না।’এ বিষয়ে রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ফারুক প্রথম আলোকে বলেন, বিএনপি নেতা ফজলুর রহমানের বাসার সামনে ৮ থেকে ১০ জন ব্যক্তি অবস্থান নিয়েছেন। তাঁরা ফজলুর রহমানকে গ্রেপ্তারের দাবি জানাচ্ছেন। পুলিশ সতর্ক অবস্থানে আছে।

logo

সম্পাদক ও প্রকাশকঃ জাহিদুল ইসলাম