ঢাকা ২৮ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
নতুন বিতর্কে গণপূর্তের প্রধান প্রকৌশলী খালেকুজ্জামান প্রশিক্ষণের মান নিশ্চিত ও প্রশিক্ষণার্থী পুনরাবৃত্তি রোধে সমন্বিত তথ্যব্যবস্থার ওপর গুরুত্ব প্রশিক্ষণের মান নিশ্চিত ও প্রশিক্ষণার্থী পুনরাবৃত্তি রোধে সমন্বিত তথ্যব্যবস্থার ওপর গুরুত্ব প্রশিক্ষণের মান নিশ্চিত ও প্রশিক্ষণার্থী পুনরাবৃত্তি রোধে সমন্বিত তথ্যব্যবস্থার ওপর গুরুত্ব টেন্ডারের প্রমাণ নেই:তদন্ত প্রতিবেদনও গোপন হাসানুজ্জামান এর বিরুদ্ধে দূর্নীতির বড় অভিযোগ বনার্তদের মাঝে বৃহত্তর নোয়াখালী কল্যাণ সমিতির ত্রান বিতরণ বিএসইসি (মার্জিন) বিধিমালা, ২০২৫ সংশোধনের উদ্যোগকে স্বাগত জানিয়েছে ডিবিএ পাথর নিক্ষেপ নাকি ছদ্মবেশী রেকি (Recce): ভেরি হাইপ্রোফাইল নিরাপত্তা ও অপরাধতাত্ত্বিক বিশ্লেষণ বাংলার ভেনিস বরিশালে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এমপিকে সুস্বাগতম শেখ হাসিনার প্রত্যাবর্তন ঘোষণা: বিচারিক জবাবদিহিতা ও আঞ্চলিক ভূ-রাজনীতি

বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতির দেশ: আমান উল্লাহ আমান

#

রহমাতুল্লাহ শিশির

২০ সেপ্টেম্বর, ২০২৫,  7:15 PM

news image

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক মন্ত্রী আমান উল্লাহ আমান বলেছেন, বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতির দেশ। এখানে হাজার বছর ধরে সকল ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করে আসছে। ভবিষ্যতেও এমন একটি সম্প্রীতিময় বাংলাদেশ গড়ে তুলতে হবে, যেখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিস্টান সবাই একসাথে শান্তিপূর্ণভাবে বসবাস করবে।

শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে কেরানীগঞ্জ মডেল উপজেলার তারানগর ইউনিয়ন বিএনপি অফিসে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “বাংলাদেশ কেবল একটি ধর্মের জন্য নয়—এটি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানসহ সকল সম্প্রদায়ের জন্য। এই বাংলাদেশ গঠিত হয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার মাধ্যমে।”

দুর্গাপূজা উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে কেরানীগঞ্জের বিএনপি নেতাকর্মীরা হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবে সবসময় পাশে থাকার অঙ্গীকার করেন।

তিনি আরও জানান, কেরানীগঞ্জে ঢাকা-২ নির্বাচনী এলাকায় এবার ১৩৮টি পূজামণ্ডপে দুর্গাপূজা উদযাপন হচ্ছে, যা সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত।

মতবিনিময় সভাটি আয়োজন করে কেরানীগঞ্জ মডেল উপজেলা পূজা উদযাপন পরিষদ। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি নিপেন চন্দ্র বর্মন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:

ঢাকা-২ আসনের জনতার এমপি ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি, মদন মোহন সরকার, এডভোকেট সুজন কুমার দাস ও স্থানীয় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ

বক্তারা বলেন, বাংলাদেশে সব ধর্মের মানুষের সম্মিলিত সংস্কৃতি ও ঐতিহ্যই আমাদের সবচেয়ে বড় শক্তি। আসন্ন দুর্গাপূজায় শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে রাজনৈতিক ও সামাজিক ঐক্য আরও জোরদার করার আহ্বান জানান তাঁরা।

logo

সম্পাদক ও প্রকাশকঃ জাহিদুল ইসলাম