ঢাকা ১১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্টের রায় ব্রিক সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী : অংশ নেবে না বাংাদেশের কোন প্রতিনিধি বারবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধি ঠেকাতে নতুন নির্দেশনা প্রধানমন্ত্রীর বিটিএম ফেয়ারে চীনের উন্নত চিকিৎসার তথ্য তুলে ধরেন স্টেলা চ্যান ও এমএম মাসুমুজ্জামান চনপাড়ার অপরাধজগতের নেপথ্যে মোক্তারকে ঘিরে নানা অভিযোগ (পর্ব-১) ক্রিসেন্ট লেকে পোনা ছাড়া নিয়ে কন্টেন্ট : মৎসজীবি দলের ক্ষোভ অতীতে আটকে থাকলে উন্নয়ন এগোবে না: ভারতের হাইকমিশনার দুই দেশের প্রধানমন্ত্রীর সময় মিললেই ভারত সফর করবেন তারেক রহমান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চার শর্ত পূরণ না করলে প্রকল্প অনুমোদন দেওয়া হবে না : অর্থমন্ত্রী সরকার হাত গুটিয়ে বসে নেই, দ্রুত সব সংকটের সমাধান হবে : রিজভী

পরিবেশ ও কৃষিজমি রক্ষায় সিরাজগঞ্জে ইটভাটায় অভিযানে ১৮ লাখ টাকা জরিমানা

#

নিজস্ব প্রতিবেদক

২৭ ডিসেম্বর, ২০২৫,  7:34 PM

news image

 

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় অবৈধভাবে পরিচালিত ও পরিবেশগত বিধি লঙ্ঘনকারী ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। এ অভিযানে ৯টি ইটভাটাকে মোট ১৮ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

শনিবার (২৭ ডিসেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার ভূঁইয়াগাঁতী, মোজাফফরপুর, বাসাইল-নিমগাছি ও নিজুড়ী এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন রায়গঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা।

জরিমানাকৃত ইটভাটাগুলোর মধ্যে শ্যামনাই এলাকার মেসার্স মুন্নি ব্রিকসকে ১ লাখ টাকা, বাসাইল এলাকার মেসার্স বাবলু ব্রিকসকে ১ লাখ ৬০ হাজার টাকা, মোজাফফরপুর এলাকার মেসার্স স্টার ব্রিকসকে ১ লাখ ২০ হাজার টাকা এবং একই এলাকার মেসার্স নবাব ব্রিকসকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া রাজাপুর এলাকার মেসার্স শিমু অরিন ব্রিকস ও কোদলাদিঘর এলাকার মেসার্স হিরো ব্রিকসকে ৩ লাখ টাকা করে, সারটিয়া এলাকার মেসার্স এইচ এস ব্রিকসকে ২ লাখ ৫০ হাজার টাকা, নিজুড়ী এলাকার মেসার্স আর কে বি ব্রিকসকে ৩ লাখ টাকা এবং সেনগাতী এলাকার মেসার্স তালুকদার হাইচয়েজ ব্রিকসকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।

মোবাইল কোর্টে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক তুহিন আলম। এ সময় পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. শাহিন আলম উপস্থিত ছিলেন। অভিযানে সংশ্লিষ্ট থানার পুলিশের একটি চৌকস দল আইনশৃঙ্খলা রক্ষায় সার্বিক সহায়তা প্রদান করে।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা বলেন,“পরিবেশ সুরক্ষা ও জনস্বার্থ রক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। আইন অমান্যকারীদের বিরুদ্ধে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।”

পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক তুহিন আলম বলেন, “অনুমোদনহীন ও পরিবেশ বিধি লঙ্ঘনকারী ইটভাটাগুলো পরিবেশ, কৃষিজমি ও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি। সরকার ঘোষিত আইন অনুযায়ী এসব অবৈধ ইটভাটার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, পরিবেশ সংরক্ষণ আইন এবং ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন লঙ্ঘনের দায়ে এসব জরিমানা আরোপ করা হয়। পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, পরিবেশ ও কৃষিজমি রক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

logo

সম্পাদক ও প্রকাশকঃ জাহিদুল ইসলাম