ঢাকা ১১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্টের রায় ব্রিক সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী : অংশ নেবে না বাংাদেশের কোন প্রতিনিধি বারবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধি ঠেকাতে নতুন নির্দেশনা প্রধানমন্ত্রীর বিটিএম ফেয়ারে চীনের উন্নত চিকিৎসার তথ্য তুলে ধরেন স্টেলা চ্যান ও এমএম মাসুমুজ্জামান চনপাড়ার অপরাধজগতের নেপথ্যে মোক্তারকে ঘিরে নানা অভিযোগ (পর্ব-১) ক্রিসেন্ট লেকে পোনা ছাড়া নিয়ে কন্টেন্ট : মৎসজীবি দলের ক্ষোভ অতীতে আটকে থাকলে উন্নয়ন এগোবে না: ভারতের হাইকমিশনার দুই দেশের প্রধানমন্ত্রীর সময় মিললেই ভারত সফর করবেন তারেক রহমান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চার শর্ত পূরণ না করলে প্রকল্প অনুমোদন দেওয়া হবে না : অর্থমন্ত্রী সরকার হাত গুটিয়ে বসে নেই, দ্রুত সব সংকটের সমাধান হবে : রিজভী

জরুরি সভা ডেকেছে ছাত্রদল

#

নিজস্ব প্রতিবেদক

১৭ আগস্ট, ২০২৫,  1:11 PM

news image

তিনটি জেলা ও একটি মহানগর শাখার সুপার ফাইভের নেতা ও শাখাগুলোর দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতাদের সঙ্গে জরুরি মতবিনিময় সভা ডেকেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ।

শনিবার (১৬ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ জরুরি সভা আহ্বান করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৭ আগস্ট বিকেল ৩টায় রাজধানীর নয়াপল্টনে ছাত্রদলের কেন্দ্রীয় কার্যালয়ে নরসিংদী জেলা, টাঙ্গাইল জেলা, পটুয়াখালী জেলা ও গাজীপুর মহানগর ইউনিটের সুপার ফাইভ এবং এই চার জেলায় দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় টিমের নেতাদের সঙ্গে কেন্দ্রীয় সংসদের জরুরি মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।

সংশ্লিষ্ট ইউনিটের সুপার ফাইভ ও দায়িত্বপ্রাপ্ত জেলা টিমের নেতাদের নির্দিষ্ট সময়ের মধ্যে উপস্থিত থাকার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে।

logo

সম্পাদক ও প্রকাশকঃ জাহিদুল ইসলাম