ঢাকা ১৮ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
দু গ্রুপের টানাটানিতে অতিষ্ঠ মোহাম্মদপুর টাউনহল কাঁচা বাজারের ব্যবসায়ীরা অনুমোদনহীন আবাসন প্রকল্পের অভিযোগ ( গাজীপুর) তদন্তের দাবি শত কোটি টাকার কাগুজে নদী খননের অভিযোগ তছলিমার সাফল্যের গল্প নান্দাইলে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় ও পরিচয় সভা অনুষ্ঠিত অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়ার প্রস্তুতি বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনয়ন ফরম তুললেন রুপা বেগম সৈয়দপুর—শুরু হলো স্থায়ী ডিভাইডার বসানো তার পিছু ছুটে যাও— আলোয় ফেরার আহ্বান: জ্ঞান, হালাল রিজিক ও কবুলযোগ্য আমল।

এনবিআর সদস্য বেলালকে বদলির পর ওএসডি : দায়িত্ব পেলেন আজিজুর রহমান

#

মোঃরাজিব উদ্ দৌলা চৌধুরী

০৯ অক্টোবর, ২০২৫,  7:33 PM

news image



দুদকের মামলার আসামি ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্য মোহাম্মদ বেলাল হোসাইনকে বদলি করার একদিন পর বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা বা ওএসডি করা হয়েছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) অভ্যন্তরীণ সম্পদ বিভাগের এক প্রজ্ঞাপন সূত্রে এ তথ্য জানা গেছে। তার স্থলে অতিরিক্ত দাযিত্ব দেয়া হয়েছে কাস্টমস এনড এক্সসাইজের  মোঃ আজিজুর রহমানকে।


মোহাম্মদ বেলাল হোসাইন সম্পর্কে অফিস  আদেশে উল্লেখ করা হয়, বিসিএস (শুল্ক ও আবগারি) ক্যাডারের কর্মকর্তা কাস্টমস, এক্সাইজ এবং মূল্য সংযোজন কর আপিল ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট মোহাম্মদ বেলাল হোসাইন চৌধুরীকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (সদস্য) হিসেবে নিয়োগ করা হলো। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।এর আগে গতকাল তাকে কাস্টমস, এক্সাইজ ও মূল্য সংযোজন কর আপিল ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট পদে বদলি করা হয়েছিল। 


গত ৭ অক্টোবর জ্ঞাত আয়ের উৎসের বাইরে প্রায় পাঁচ কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগে মোহাম্মদ বেলাল হোসাইন চৌধুরীর বিরুদ্ধে মামলা করে দুদক। সংস্থাটির উপপরিচালক মো. সাইদুজ্জামান বাদী হয়ে মামলাটি করেন। 

মামলায় তার বিরুদ্ধে ৪ কোটি ৬০ লাখ ১৯ হাজার ৭১৩ টাকার সম্পদ অর্জনের তথ্য গোপনেরও অভিযোগ আনা হয়েছে।

চলতি বছরের ২ ফেব্রুয়ারি আদালত মোহাম্মদ বেলাল হোসেন চৌধুরীর বিদেশ গমন রোধে নিষেধাজ্ঞা জারি করেছিলেন।

logo

সম্পাদক ও প্রকাশকঃ জাহিদুল ইসলাম