ঢাকা ১৮ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
দু গ্রুপের টানাটানিতে অতিষ্ঠ মোহাম্মদপুর টাউনহল কাঁচা বাজারের ব্যবসায়ীরা অনুমোদনহীন আবাসন প্রকল্পের অভিযোগ ( গাজীপুর) তদন্তের দাবি শত কোটি টাকার কাগুজে নদী খননের অভিযোগ তছলিমার সাফল্যের গল্প নান্দাইলে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় ও পরিচয় সভা অনুষ্ঠিত অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়ার প্রস্তুতি বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনয়ন ফরম তুললেন রুপা বেগম সৈয়দপুর—শুরু হলো স্থায়ী ডিভাইডার বসানো তার পিছু ছুটে যাও— আলোয় ফেরার আহ্বান: জ্ঞান, হালাল রিজিক ও কবুলযোগ্য আমল।

আধুনিক কেরানীগঞ্জ গঠনে সব মানুষের ঐক্যের আহ্বান ব্যারিস্টার অমির

#

রহমাতুল্লাহ শিশির

৩০ সেপ্টেম্বর, ২০২৫,  6:25 PM

news image



ঢাকা জেলা বিএনপির সংগঠনিক সম্পাদক ব্যারিস্টার অমি বলেছেন, “জুলাইয়ের গণ-অভ্যুত্থানের পর আমরা এমন একটি বাংলাদেশ গঠনের পথে এগোচ্ছি, যেখানে থাকবে সম্প্রীতি, সহনশীলতা ও সকল ধর্ম-বর্ণ-মতের মানুষের অন্তর্ভুক্তি।”


মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে কেরানীগঞ্জের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।


ব্যারিস্টার অমি বলেন, “আমরা কেরানীগঞ্জকে একটি আধুনিক ও বাসযোগ্য শহরে রূপান্তর করতে চাই। সেই লক্ষ্য অর্জনে সব ধর্ম, বর্ণ ও রাজনৈতিক মতাদর্শের মানুষকে একত্র করে এগিয়ে যেতে হবে। বিএনপি সেই পথেই কাজ করছে।”


তিনি বলেন, “আগামী ১৩তম জাতীয় সংসদ নির্বাচনে সব সম্প্রদায়ের অংশগ্রহণ নিশ্চিত করতে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ। হিন্দু সম্প্রদায়ের মানুষ যেন শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে দুর্গাপূজা উদযাপন করতে পারে, সে বিষয়ে বর্তমান সরকারের কাছ থেকে কার্যকর পদক্ষেপ প্রত্যাশা করছি।”


সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন দাবিদাওয়া সম্পর্কে ব্যারিস্টার অমি বলেন, “তাদের দাবিগুলো শুনেছি। বিএনপি ও ধানের শীষের পক্ষে থেকে এসব ন্যায্য দাবি পূরণে আমরা অঙ্গীকারবদ্ধ।”


তিনি আরও জানান, “নির্বাচনী ইশতেহারে আমরা এমন বাংলাদেশ গঠনের প্রতিশ্রুতি দেবো, যেখানে সব নাগরিকের সমান মর্যাদা ও অধিকার নিশ্চিত থাকবে—ধর্ম-বর্ণ নির্বিশেষে।”


ব্যারিস্টার অমি জানান, ইতোমধ্যে কেরানীগঞ্জের বিভিন্ন স্তরের বিএনপি নেতাকর্মীরা স্থানীয় জনগণের পাশে দাঁড়িয়ে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছেন, যা একটি সামগ্রিক উন্নয়ন চিন্তারই অংশ।

logo

সম্পাদক ও প্রকাশকঃ জাহিদুল ইসলাম