ঢাকা ১১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্টের রায় ব্রিক সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী : অংশ নেবে না বাংাদেশের কোন প্রতিনিধি বারবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধি ঠেকাতে নতুন নির্দেশনা প্রধানমন্ত্রীর বিটিএম ফেয়ারে চীনের উন্নত চিকিৎসার তথ্য তুলে ধরেন স্টেলা চ্যান ও এমএম মাসুমুজ্জামান চনপাড়ার অপরাধজগতের নেপথ্যে মোক্তারকে ঘিরে নানা অভিযোগ (পর্ব-১) ক্রিসেন্ট লেকে পোনা ছাড়া নিয়ে কন্টেন্ট : মৎসজীবি দলের ক্ষোভ অতীতে আটকে থাকলে উন্নয়ন এগোবে না: ভারতের হাইকমিশনার দুই দেশের প্রধানমন্ত্রীর সময় মিললেই ভারত সফর করবেন তারেক রহমান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চার শর্ত পূরণ না করলে প্রকল্প অনুমোদন দেওয়া হবে না : অর্থমন্ত্রী সরকার হাত গুটিয়ে বসে নেই, দ্রুত সব সংকটের সমাধান হবে : রিজভী

সুফি ঐক্যের আহ্বানে রাজধানীতে পীর-মাশায়েখদের ইফতার মাহফিল

#

নিজস্ব প্রতিবেদক

০৯ মার্চ, ২০২৬,  12:38 PM

news image


দেশের সুফি তরিকার মধ্যে পারস্পরিক ঐক্য জোরদারের আহ্বানে রবিবার রাজধানীতে পীর-মাশায়েখ ও সুফি সাধকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মোহাম্মদী ইসলামের নেতৃত্ব প্রদানকারী ইমাম প্রফেসর ড. কুদরত এ খোদা হুজুরের নিমন্ত্রণে আয়োজিত এ মাহফিলে দেশ-বিদেশের পাঁচ শতাধিক পীর-মাশায়েখ, সুফি সাধক, ইসলামী গবেষক ও তরিকতপন্থি গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন। 


অনুষ্ঠানে আলোচনায় অংশ নিয়ে বক্তারা বলেন, সুফিবাদের মূল শিক্ষা হলো ভালোবাসা, সহনশীলতা ও মানবকল্যাণ। এই আদর্শকে সামনে রেখে দেশের বিভিন্ন তরিকার অনুসারীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও ঐক্য জোরদার করা সময়ের দাবি।


ইমাম প্রফেসর ড. কুদরত এ খোদা হুজুর বলেন, সুফি পরিমণ্ডলের বিভক্ত অবস্থান দূর করে একটি সমন্বিত অবস্থান তৈরি করা গেলে সমাজে শান্তি, সহমর্মিতা ও নৈতিকতার বার্তা আরও শক্তভাবে ছড়িয়ে দেওয়া সম্ভব হবে।


ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন সাইফিয়া দরবার শরীফের হযরত মাওলানা আতায়ে রাব্বী সিদ্দিকী আস-সাইফী, ভারতের আজমির শরীফের ওয়ালী মঞ্জিলের হাজী সৈয়দ ওয়াসিম উদ্দিন চিশতী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমিরিটাস অধ্যাপক ড. আনিসুজ্জামান, মোহাম্মাদিয়া দরবার শরীফের ড. মোহাম্মদ আহসানুল হাদী, সুপ্রিম কোর্টের বিচারপতি সৈয়দ মো. জিয়াউল করিম, বাংলাদেশ ইমামিয়া উলামা সোসাইটির ড. এম আব্দুল কুদ্দুস বাদশা, কলকাতার মেহেদীবাগ দরবার শরীফের মোহাম্মদ গোলাম মোস্তফা ভুইয়া আল ওয়াইসী, গড়পাড়া ইমামবাড়ি দরবার শরীফের পীর সাহেব তাজিনুর রহমান, বকশি বাজার খানকা শরীফের শাহ সূফী সৈয়দ আনোয়ার মোবারকি আল কাদরী, নুরে হক দরবার শরীফের আল্লামা হানিফ নূরী,  সুরেশ্বর দরবার শরীফের ড. সৈয়দ শাহ সূফী মুক্তাদির নূরী আল সুরেশ্বরী প্রমুখ।

logo

সম্পাদক ও প্রকাশকঃ জাহিদুল ইসলাম