ঢাকা ১১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্টের রায় ব্রিক সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী : অংশ নেবে না বাংাদেশের কোন প্রতিনিধি বারবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধি ঠেকাতে নতুন নির্দেশনা প্রধানমন্ত্রীর বিটিএম ফেয়ারে চীনের উন্নত চিকিৎসার তথ্য তুলে ধরেন স্টেলা চ্যান ও এমএম মাসুমুজ্জামান চনপাড়ার অপরাধজগতের নেপথ্যে মোক্তারকে ঘিরে নানা অভিযোগ (পর্ব-১) ক্রিসেন্ট লেকে পোনা ছাড়া নিয়ে কন্টেন্ট : মৎসজীবি দলের ক্ষোভ অতীতে আটকে থাকলে উন্নয়ন এগোবে না: ভারতের হাইকমিশনার দুই দেশের প্রধানমন্ত্রীর সময় মিললেই ভারত সফর করবেন তারেক রহমান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চার শর্ত পূরণ না করলে প্রকল্প অনুমোদন দেওয়া হবে না : অর্থমন্ত্রী সরকার হাত গুটিয়ে বসে নেই, দ্রুত সব সংকটের সমাধান হবে : রিজভী

সাবেক ডিআইজি নাহিদুল ইসলাম গ্রেপ্তার

#

নিজস্ব প্রতিবেদক

১৩ সেপ্টেম্বর, ২০২৫,  5:05 PM

news image

পুলিশের সাবেক ডিআইজি এ কে এম নাহিদুল ইসলামকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর শুক্রবার রাতে রাজধানীর ইস্কাটন থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি মেহেপুর জেলার সাবেক পুলিশ সুপার।

ডিবির যুগ্ম কমিশনার (দক্ষিণ) নাসিরুল ইসলাম গণমাধ্যমকে  বলেন, সাবেক ডিআইজি নাহিদুল ইসলামের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গ্রেপ্তারি পরোয়ানা ছিল। এর প্রেক্ষিতে তাঁকে গ্রেপ্তার করে তদন্ত সংশ্লিষ্টদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সূত্র জানিয়েছে, নাহিদুল ইসলাম মেহেরপুর জেলার এসপি থাকার সময় ২০১৪ সালের জানুয়ারিতে জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি তারিক মোহাম্মদ সাইফুল ইসলাম কথিত বন্দুকযুদ্ধে নিহত হন। এ ঘটনায় নাহিদুলের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা রয়েছে।

নাহিদুল ইসলামকে ২৮ জুলাই বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়।  পুলিশের সাবেক ডিআইজি এ কে এম নাহিদুল ইসলামকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর শুক্রবার রাতে রাজধানীর ইস্কাটন থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি মেহেপুর জেলার সাবেক পুলিশ সুপার।

ডিবির যুগ্ম কমিশনার (দক্ষিণ) নাসিরুল ইসলাম গণমাধ্যমকে  বলেন, সাবেক ডিআইজি নাহিদুল ইসলামের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গ্রেপ্তারি পরোয়ানা ছিল। এর প্রেক্ষিতে তাঁকে গ্রেপ্তার করে তদন্ত সংশ্লিষ্টদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সূত্র জানিয়েছে, নাহিদুল ইসলাম মেহেরপুর জেলার এসপি থাকার সময় ২০১৪ সালের জানুয়ারিতে জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি তারিক মোহাম্মদ সাইফুল ইসলাম কথিত বন্দুকযুদ্ধে নিহত হন। এ ঘটনায় নাহিদুলের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা রয়েছে।

নাহিদুল ইসলামকে ২৮ জুলাই বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। 

logo

সম্পাদক ও প্রকাশকঃ জাহিদুল ইসলাম