ঢাকা ১১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্টের রায় ব্রিক সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী : অংশ নেবে না বাংাদেশের কোন প্রতিনিধি বারবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধি ঠেকাতে নতুন নির্দেশনা প্রধানমন্ত্রীর বিটিএম ফেয়ারে চীনের উন্নত চিকিৎসার তথ্য তুলে ধরেন স্টেলা চ্যান ও এমএম মাসুমুজ্জামান চনপাড়ার অপরাধজগতের নেপথ্যে মোক্তারকে ঘিরে নানা অভিযোগ (পর্ব-১) ক্রিসেন্ট লেকে পোনা ছাড়া নিয়ে কন্টেন্ট : মৎসজীবি দলের ক্ষোভ অতীতে আটকে থাকলে উন্নয়ন এগোবে না: ভারতের হাইকমিশনার দুই দেশের প্রধানমন্ত্রীর সময় মিললেই ভারত সফর করবেন তারেক রহমান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চার শর্ত পূরণ না করলে প্রকল্প অনুমোদন দেওয়া হবে না : অর্থমন্ত্রী সরকার হাত গুটিয়ে বসে নেই, দ্রুত সব সংকটের সমাধান হবে : রিজভী

শাহজালালে ১৩০ কোটি টাকার কোকেন জব্দ, গায়ানার নাগরিক আটক

#

নিজস্ব প্রতিবেদক

২৬ আগস্ট, ২০২৫,  12:28 PM

news image



ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১৩০ কোটি টাকার কোকেনসহ ক্যারিবীয় দেশ গায়ানার এক নারীকে গ্রেপ্তার করেছে শুল্ক গোয়েন্দা। ওই নারীর নাম কারেন পিটুলা স্টাফলি। মঙ্গলবার কাস্টমস গোয়েন্দা ও তদন্তের (শাহজালাল বিমানবন্দর) উপ-পরিচালক সেলিনা আক্তার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সোমবার দিবাগত রাত ২টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।

তিনি বলেন, কাতারের দোহা থেকে একটি ফ্লাইটে বিপুল পরিমাণ কোকেনসহ এক নারী বাংলাদেশে আসছেন- এমন তথ্যের ভিত্তিতে আমরা বিমানবন্দরে সতর্কতা জারি করি। পরে ওই নারী অন অ্যারাইভাল ভিসা নিয়ে গ্রিন চ্যানেল অতিক্রম করলে আমরা তাকে আটক করে তল্লাশি চালাই।

তল্লাশির এক পর্যায়ে প্লাস্টিকের ৩টি বাক্স পাওয়া যায়। এবং বাক্সের ভেতরে ২২ পিস ডিম্বাকৃতির ফয়েল পেপারে আবদ্ধ কোকেন পাওয়া যায়। শুল্ক গোয়েন্দা কর্মকতারা জানান, ইনভেন্ট্রিকালে এবং প্রাথমিক পরীক্ষাকালে বিমানবন্দর থানার ২ জন এসআইসহ অন্যান্য গোয়েন্দা সংস্থার সদস্য উপস্থিত ছিলেন। প্রাপ্ত কোকেনের ওজন ৮ দশমিক ৬ কেজি, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৩০ কোটি টাকা।

পণ্যসহ যাত্রীকে আটক করা হয়েছে। উপ-পরিচালক সেলিনা আক্তার আরও বলেন, এ বিষয়ে চোরাচালানের অভিযোগে ফৌজদারি ও কাস্টমস এ্যাক্ট-এর আওতায় বিভাগীয় মামলা দায়েরের কার্যক্রমের প্রস্ততি চলছে

logo

সম্পাদক ও প্রকাশকঃ জাহিদুল ইসলাম