ঢাকা ১১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্টের রায় ব্রিক সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী : অংশ নেবে না বাংাদেশের কোন প্রতিনিধি বারবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধি ঠেকাতে নতুন নির্দেশনা প্রধানমন্ত্রীর বিটিএম ফেয়ারে চীনের উন্নত চিকিৎসার তথ্য তুলে ধরেন স্টেলা চ্যান ও এমএম মাসুমুজ্জামান চনপাড়ার অপরাধজগতের নেপথ্যে মোক্তারকে ঘিরে নানা অভিযোগ (পর্ব-১) ক্রিসেন্ট লেকে পোনা ছাড়া নিয়ে কন্টেন্ট : মৎসজীবি দলের ক্ষোভ অতীতে আটকে থাকলে উন্নয়ন এগোবে না: ভারতের হাইকমিশনার দুই দেশের প্রধানমন্ত্রীর সময় মিললেই ভারত সফর করবেন তারেক রহমান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চার শর্ত পূরণ না করলে প্রকল্প অনুমোদন দেওয়া হবে না : অর্থমন্ত্রী সরকার হাত গুটিয়ে বসে নেই, দ্রুত সব সংকটের সমাধান হবে : রিজভী

রেসিটেন্স যোদ্ধার লাশ দেশে আনতে সহায়তা দিচ্ছে ওকাপ

#

হাবিবুর রহমান, আড়াই হাজার

১২ সেপ্টেম্বর, ২০২৫,  7:52 PM

news image



সৌদী আরবে মারা যাওয়া রেসিটেন্স যোদ্ধার লাশ দেশে ফেরাতে সব ধরণের সহযোগিতা দিচ্ছে বে-সরকারী এন জি ও সংস্থা ওকাপ। এতে দেশে লাশ ফেরত আনার ব্যাপারে আশাবাদী নিহত শ্রমিকের পরিবার। 

 জানা যায়, নারায়ণগঞ্জ জেলাধীন সোনারগাঁও থানার, মহজমপুর, বিরগাঁও নিবাসী আবু তালেব মোল্লার ছেলে মোঃ ইব্রাহিম (৩১) ।  গত ০৯/০১/২০২৫ ইং তারিখে  দালালের মাধ্যমে ৫ লক্ষ  টাকা খরচে ডেলিভারি ম্যানের  কাজে সৌদিআরব   গমন করেন।

ভাগ্য সহায় হয়নি তাই গত ০৮/০৯/২৫ ইং তারিখে আনুমানিক বিকাল ৫ টা ২০ মিনিটে  খাবার ডেলিভারি করার সময় অসহনীয় তাপ প্রবাহের কারণে মোটর সাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন।

এক্সিডেন্টে মাথায় প্রচন্ড  রক্তক্ষরণ হয়, সেখানের এক হাসপাতালে ভর্তি করানো হয়।আই সি ইউ তে একদিন রাখার পর সেখানে কর্মরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। 

নিহতের ৬ ভাই বোনের মধ্য ৪র্থ নাম্বার তিনি। স্ত্রী মনিকা আক্তার  ও তার ৩বছর ও ১ বছর বয়সী দুটি সন্তান রয়েছে। পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। তার স্ত্রী কথা বলার ভাষা হারিয়ে ফেলেছেন।  দুই সন্তান নিয়ে, এ ঋণের বোঝা কি করে বইবেন।

মাত্র আট মাসের মাঝেই আরো একটি পরিবার নিঃস্ব হয়ে যাবে হয়তো।মৃত্যুর খবর শুনে বে-সরকারী এন জি ও সংস্থা ওকাপের পক্ষ থেকে অভিবাসী কর্মীর পরিবারকে লাশ দেশে ফেরত আনার ব্যাপারে সব ধরণের তথ্য প্রদান করা হয়। এ বিষয়ে ওকাপ ফিল্ড অর্গানাইজার মোঃ ছোবাহান আলী বলেন, প্রবাসে মৃতের খবর পয়ে তাদের সাথে সাক্ষাৎ করি। আমরা শোক সন্তপ্ত পরিবারকে সান্তনা দেই।

কিভাবে সহজে সরকারি ব্যবস্থাপনায় লাশ দেশে ফেরৎ আনা যাবে সে  বিষয়ে তথ্য প্রদান করি।আড়াই হাজার উপজেলার বিভিন্ন ফোরাম নেতৃবৃন্দ জানায় যে আমরা বিদেশে শ্রম বিক্রি করতে যাই।  দেশে এবং বিদেশে  উভয় জায়গায়াতেই আমরা উপেক্ষিত।

  আর বিদেশ যেতে এত টাকা কেনো দিতে হবে? আমাদের মত শ্রমিকদের। এ দেশের প্রত্যেকটা অভিবাসী তাদের অধিকার চায়। অভিবাসীদের মানসিক, আর্থিক কোনা চাপ যেন না থাকে এ প্রত্যাশা সবার।


logo

সম্পাদক ও প্রকাশকঃ জাহিদুল ইসলাম