ঢাকা ১১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্টের রায় ব্রিক সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী : অংশ নেবে না বাংাদেশের কোন প্রতিনিধি বারবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধি ঠেকাতে নতুন নির্দেশনা প্রধানমন্ত্রীর বিটিএম ফেয়ারে চীনের উন্নত চিকিৎসার তথ্য তুলে ধরেন স্টেলা চ্যান ও এমএম মাসুমুজ্জামান চনপাড়ার অপরাধজগতের নেপথ্যে মোক্তারকে ঘিরে নানা অভিযোগ (পর্ব-১) ক্রিসেন্ট লেকে পোনা ছাড়া নিয়ে কন্টেন্ট : মৎসজীবি দলের ক্ষোভ অতীতে আটকে থাকলে উন্নয়ন এগোবে না: ভারতের হাইকমিশনার দুই দেশের প্রধানমন্ত্রীর সময় মিললেই ভারত সফর করবেন তারেক রহমান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চার শর্ত পূরণ না করলে প্রকল্প অনুমোদন দেওয়া হবে না : অর্থমন্ত্রী সরকার হাত গুটিয়ে বসে নেই, দ্রুত সব সংকটের সমাধান হবে : রিজভী

রাজস্ব আদায়ে ২০২৫ সালের জুলাই-আগস্টে প্রবৃদ্ধি ২১ শতাংশ অর্জিত

#

মোঃরাজিব উদ্ দৌলা চৌধুরী

২২ সেপ্টেম্বর, ২০২৫,  12:44 PM

news image


জাতীয় রাজস্ব বোর্ড সূত্রে জানা যায়, ২০২৫-২০২৬ অর্থবছরের আগস্ট মাসে  মোট রাজস্ব আদায়ের পরিমান ২৭,১৭৪ কোটি টাকা। যা বিগত ২০২৪-২০২৫ অর্থ বছরের একই মাসে রাজস্ব আদায়ের পরিমাণ ছিল ২৩,০৮৯.৩৭ কোটি টাকা। আগস্ট-২০২৫ মাসে বিগত আগস্ট-২০২৪ মাসের তুলনায় ৪০৮৪.৫ কোটি টাকা রাজস্ব বেশি।  যার অর্জিত প্রবৃদ্ধির হার ১৮%। 

 

২০২৫ সালের জুলাই-আগস্ট এই দুই মাসে মোট রাজস্ব আদায় হয়েছে ৫৪,৪২৩.০০ কোটি টাকা। ২০২৪ সালের একই সময়ে মোট রাজস্ব আদায়ের পরিমান ছিল ৪৫,০০৫.১৬ কোটি টাকা। এ বছরের জুলাই-আগস্ট এই দুই মাসের রাজস্ব আদায়ে ২১% হারে প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। 


আগস্ট'২৫ মাসে স্থানীয় পর্যায়ের মুসক খাত থেকে সবচেয়ে বেশি ১১,০৮৫ কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে। গত অর্থ বছরের আগস্ট'২৪ মাসে এই খাতে আদায়ের পরিমান ছিল ৮,২৮৩.১৫ কোটি টাকা। আগস্ট-২০২৫ মাসে স্থানীয় পর্যায়ের মুসক আদায়ের প্রবৃদ্ধির হার ৩৩.৮৩%।   


আয়কর ও ভ্রমন কর খাতে আগস্ট'২৫ মাসে রাজস্ব আদায় হয়েছে ৮,৪৪২ কোটি টাকা যা আগস্ট'২০২৪ মাসের একই খাতে আদায়কৃত ৬,৭৯৮.৭৩ কোটি টাকার চাইতে ১,৬৪৩ কোটি টাকা বেশি। আয়কর ও ভ্রমন করের ক্ষেত্রে আগস্ট- ২০২৫ মাসের আদায়ের প্রবৃদ্ধির হার ২৪.১৭%। 


২০২৫-২০২৬ অর্থবছরের আগস্ট মাসে আমদানি ও রপ্তানি খাতে রাজস্ব আদায় হয়েছে ৭,৬৪৭ কোটি টাকা। গত অর্থবছরের আগস্ট'২৪ মাসে এই খাতে আদায় ছিল ৮,০০৭.৬২ কোটি টাকা। আইবাস প্লাস প্লাস সিস্টেমে অর্থনৈতিক কোড পরিবর্তনজনীত কারণে কাস্টমস হাউসসমূহের উল্লেখযোগ্য পরিমান রাজস্ব সেপ্টেম্বর’২০২৫ মাসে জমা হবার কারণে এই খাতে আগস্ট ২০২৫ মাসে ঋণাত্মক প্রবৃদ্ধি হয়েছে।   


রাজস্ব আদায়ে প্রবৃদ্ধির এ ধারাকে আরও গতিশীল করতে জাতীয় রাজস্ব বোর্ডের  কর্মীগণ কর নেট সম্প্রসারণ, কর পরিপালন নিশ্চিতকরণ এবং কর ফাঁকি উদঘাটন কার্যক্রম বেগবান করতে নিরলসভাবে কাজ করছে। সম্মানিত করদাতাগণ আইনের সুষ্ঠু পরিপালনের মাধ্যমে সময়মত যথাযথ পরিমান কর পরিশোধ করে দেশ গড়ার কাজের গর্বিত অংশীদার হবেন মর্মে জাতীয় রাজস্ব বোর্ড আশাবাদী।

logo

সম্পাদক ও প্রকাশকঃ জাহিদুল ইসলাম