ঢাকা ০৩ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
প্রিমিয়ার ব্যাংকের জালিয়াতিতে সংকটে ২৬ পোশাক কারখানা ডেমরায় শিপু মেকওভার অ্যান্ড ট্রেনিং সেন্টার-এর শুভ উদ্বোধন কিশোর গ্যাংয়ের নিয়ন্ত্রণে মাদক পতিতা ব্যবসা : হাজারীবাগে কয়েকজন গ্রেফতার পুলিশ সপ্তাহ শুরু আগামীকাল অভয়নগর উপজেলা সমিতি, ঢাকা'র আত্মপ্রকাশ হাবিব বেপারী মহানগর দক্ষিণ ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত *আইজিপির সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ* বগুড়া জার্নালিস্ট ফোরাম এর নয়া কমিটি ফেরদৌস মামুন সভাপতি, সুমন প্রামাণিক সাধারণ সম্পাদক কাজলকে ৫৯নং ওয়ার্ড কাউন্সিলর হিসেবে পেতে মরিয়া - ৫৯নং ওয়ার্ডবাসী উন্নয়নশীল, নিরাপদ ২নং ওয়ার্ড গড়তে- কাউন্সিলর হিসাবে’ ইকবাল এর- বিকল্প নাই : এলাকাবাসি

রাজশাহী বাঘায় এ্যারাবিয়ান অর্গানাইজেশনের হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত

#

আবুল হাশেম রাজশাহী

১৯ সেপ্টেম্বর, ২০২৫,  3:57 PM

news image



রাজশাহীর বাঘা উপজেলা অডিটোরিয়ামে এ্যারাবিয়ান অর্গানাইজেশন আয়োজিত হিফজুল কুরআন প্রতিযোগিতা “ভয়েস অফ কুরআন” অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দিনব্যাপী এ প্রতিযোগিতায় প্রায় শতাধিক প্রতিযোগি অংশগ্রহণ করেন। পাঁচ ও দশপারাদুটি ভাগে  কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পাঁচ পারা প্রতিযোগিতায় ১ম স্থান অধিকার করেন নাটোর জেলার লালপুর উপজেলার মোঃ সায়াদ বিন একরাম, ২য় স্থান নাটোরের লালপুর উপজেলার মাহফুজ আলম মেহেদী, ৩য় স্থান রাজপাড়া থানার মুন্তাসির হক।

দ্বিতীয় ভাগে ১০ পারা প্রতিযোগিতায় ১ম স্থান অধিকার করে চাঁপাইনবাবগঞ্জ নতুনহাট উপজেলার মারুফ হাসান এবং ২য় স্থান নাটোর গুরুদাসপুর উপজেলার আশরাফুল ইসলাম, ৩য় স্থান রাজশাহী মোহনপুর উপজেলার আবু বক্কর সিদ্দিক। সেরা কন্ঠ ও সেরা তাজবীদ হিসেবে ক্রেস্ট পুরস্কার পায় নাটোর গুরুদাসপুর উপজেলার আব্দুল্লাহ্ আল ক্বাফি, ও নাটোর লালপুর উপজেলার ইয়ামিন আলী।

পাঁচপারা কোরআন তেলাওয়াতে পুরস্কার দেওয়া হয় যথাক্রমে ১ম স্থান অধীকারিকে ৩,০০০ টাকা, ২য়  ২,০০০ টাকা, ৩য় স্থান ১,০০০ টাকা। ১০ পারা কোরআন তেলাওয়াতের পুরস্কার দেওয়া হয় ১ম স্থান – ৫,০০০ টাকা, ২য় স্থান ৩,০০০ টাকা, ৩য় স্থান ২,০০০ টাকা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তার।

বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সাবিহা সুলতানা ডলি। এসময় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার ভূমি এবং এ্যারাবিয়ান অর্গানাইজেশনের সদস্য বৃন্দ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তার বলেন, “পবিত্র কোরআনের আলোয় মানুষ আলোকিত হয়, জীবনকে সঠিক পথে পরিচালনা করতে পারে। এই প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীরা শুধু কোরআন মুখস্থ করছে না, বরং তারা নৈতিক শিক্ষা ও মূল্যবোধে সমৃদ্ধ হচ্ছে। এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।

ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে বলে আমি আশা করি।” উপজেলা নির্বাহী কর্মকর্তা আরো বলেন, ক্রিকেট, ফুটবলের পাশাপাশি সামনে কোরআন প্রতিযোগিতায়ও আয়োজন করবে উপজেলা প্রশাসন। 

এ্যারাবিয়ান অর্গানাইজেশন সংস্থাটির   কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন,হাফেজ মাওলানা হুমায়ুন তারেক পলাশ ও মুস্তারিফ আহাম্মেদ সাকিব,হাফেজ মোঃইফাত সিয়াম ও হাফেজ মোঃ আব্দুর রব।

প্রতিযোগিতা উপলক্ষে শতাধিক প্রতিযোগির পাশাপাশি বাঘার বিভিন্ন মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। আয়োজনের অংশ হিসেবে প্রায় তিন শতাধিক মানুষের জন্য খাবারেরও ব্যবস্থা করা হয়।


logo

সম্পাদক ও প্রকাশকঃ জাহিদুল ইসলাম