ঢাকা ১১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্টের রায় ব্রিক সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী : অংশ নেবে না বাংাদেশের কোন প্রতিনিধি বারবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধি ঠেকাতে নতুন নির্দেশনা প্রধানমন্ত্রীর বিটিএম ফেয়ারে চীনের উন্নত চিকিৎসার তথ্য তুলে ধরেন স্টেলা চ্যান ও এমএম মাসুমুজ্জামান চনপাড়ার অপরাধজগতের নেপথ্যে মোক্তারকে ঘিরে নানা অভিযোগ (পর্ব-১) ক্রিসেন্ট লেকে পোনা ছাড়া নিয়ে কন্টেন্ট : মৎসজীবি দলের ক্ষোভ অতীতে আটকে থাকলে উন্নয়ন এগোবে না: ভারতের হাইকমিশনার দুই দেশের প্রধানমন্ত্রীর সময় মিললেই ভারত সফর করবেন তারেক রহমান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চার শর্ত পূরণ না করলে প্রকল্প অনুমোদন দেওয়া হবে না : অর্থমন্ত্রী সরকার হাত গুটিয়ে বসে নেই, দ্রুত সব সংকটের সমাধান হবে : রিজভী

মনোনয়ন প্রত্যাশী জাহাঙ্গীর এম. আলমকে এমপি হিসেবে চায় এলাকাবাসি

#

নিজস্ব প্রতিবেদক

১৩ সেপ্টেম্বর, ২০২৫,  7:37 PM

news image


আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-২ (দৌলতখান ও বোরহানউদ্দিন) নির্বাচনী আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দলীয় মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের যুক্তরাষ্ট্রের সভাপতি, ভোলা জেলা বিএনপির সাবেক সহ-শিল্প বিষয়ক সম্পাদক ও তারেক রহমান আন্তর্জাতিক পরিষদের যুক্তরাষ্ট্রের সভাপতি প্রবাসী  জাহাঙ্গীর এম. আলমকে এমপি হিসেবে দেখতে চায় তৃণমূলের জনসাধারণ।

ভোলা-২ আসনের সংসদ সদস্য প্রার্থী জাহাঙ্গীর এম. আলম জানান, আগামী সংসদ নির্বাচনে আমি যদি মানুষের ভালোবাসার রায়ের মাধ্যমে এমপি নির্বাচিত হই, তাহলে আমার প্রথম কাজ থাকবে, বোরহানউদ্দিন ও দৌলতখানের সাধারণ মানুষকে সন্ত্রাসীদের জিম্মিদশা থেকে মুক্ত করা। 

অন্যদিকে, দীর্ঘদিনের অবহেলিত এলাকার রাস্তা-ঘাট, ব্রীজ, কালভার্ট, মসজিদ, স্কুল, কলেজ, মাদ্রাসা সহ সকল অবকাঠামোর সার্বিক উন্নয়ন করা। সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, আপনারা সরেজমিনে গিয়ে ঘুড়ে দেখেন, বিগত আওয়ামীলীগ সরকারের আমলে সবচেয়ে উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছে, বোরহানউদ্দিন, দৌলতখানের মানুষ। এখানে আপনারা একটিও ভালো রাস্তা খুজে পাবেন না। এ দুই উপজেলার সকল রাস্তাগুলো চলাচলের অনুপোযোগী হয়ে পরেছে। এসব দেখেও তৎকালিন এমপি আলী আজম মুকুল শুধু নিজের আখের গুছিয়েছে।

তিনি আরো বলেন, আমি দীর্ঘদিন যাবৎ প্রবাসে হালাল পথে অনেক টাকা ইনকাম করেছি। আল্লাহ আমাকে অনেক দিয়েছে। আমার নিজের উন্নতির জন্য আমি এমপি হওয়ার চিন্তা করছি না। আল্লাহ যদি আমাকে মানুষের উপকার করার সুযোগ করে দেন, তাহলে আমি শুধু সরকারি বরাদ্ধ না, নিজের অর্থ ব্যায় করে হলেও আমার নির্বাচনী এলাকার মানুষদের কল্যাণে সার্বাধিক ভূমিকা রাখবো ইনশাআল্লাহ।

logo

সম্পাদক ও প্রকাশকঃ জাহিদুল ইসলাম