ঢাকা ১১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্টের রায় ব্রিক সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী : অংশ নেবে না বাংাদেশের কোন প্রতিনিধি বারবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধি ঠেকাতে নতুন নির্দেশনা প্রধানমন্ত্রীর বিটিএম ফেয়ারে চীনের উন্নত চিকিৎসার তথ্য তুলে ধরেন স্টেলা চ্যান ও এমএম মাসুমুজ্জামান চনপাড়ার অপরাধজগতের নেপথ্যে মোক্তারকে ঘিরে নানা অভিযোগ (পর্ব-১) ক্রিসেন্ট লেকে পোনা ছাড়া নিয়ে কন্টেন্ট : মৎসজীবি দলের ক্ষোভ অতীতে আটকে থাকলে উন্নয়ন এগোবে না: ভারতের হাইকমিশনার দুই দেশের প্রধানমন্ত্রীর সময় মিললেই ভারত সফর করবেন তারেক রহমান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চার শর্ত পূরণ না করলে প্রকল্প অনুমোদন দেওয়া হবে না : অর্থমন্ত্রী সরকার হাত গুটিয়ে বসে নেই, দ্রুত সব সংকটের সমাধান হবে : রিজভী

ভিপি নুরসহ নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে লালমনিরহাটে গণ অধিকার পরিষদের বিক্ষোভ মিছিল

#

সাদেকুল ইসলাম, লালমনিরহাট

৩০ আগস্ট, ২০২৫,  7:00 PM

news image



গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরসহ নেতাকর্মীদের ওপর জাতীয় পার্টি ও প্রশাসনের সমন্বিত হামলার প্রতিবাদে লালমনিরহাটে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরে লালমনিরহাট জেলা ছাত্র, যুব, শ্রমিক, পেশাজীবী ও গণ অধিকার পরিষদের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

বিক্ষোভ মিছিলটি জেলা শহরের কালেক্টরেট মাঠ থেকে শুরু হয়ে বিডিআর গেট রোড, জাতীয় পার্টি অফিসের সামনের সড়ক অতিক্রম করে মিশন মোড় চত্বরসহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

বিক্ষোভ পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন ছাত্র অধিকার পরিষদ লালমনিরহাট জেলা শাখার দপ্তর সম্পাদক ফাইজুল ইসলাম,সাবেক সহ-সভাপতি নাইমুল ইসলাম নাঈম, এডভোকেট জাকিউল হাসান রাসেল।

বক্তারা বলেন, নুরুল হক নুর ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর পরিকল্পিত হামলা করে গণতন্ত্রের কণ্ঠরোধ করা হচ্ছে। এর প্রতিবাদে সারাদেশে গণজাগরণ গড়ে তোলা হবে।

তারা আরও বলেন, গণতান্ত্রিক অধিকারের চর্চায় যারা বাধা দিচ্ছে, ইতিহাস তাদের ক্ষমা করবে না। এই বর্বরোচিত হামলার সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করার আহবান জানান তারা।

logo

সম্পাদক ও প্রকাশকঃ জাহিদুল ইসলাম