ঢাকা ১১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্টের রায় ব্রিক সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী : অংশ নেবে না বাংাদেশের কোন প্রতিনিধি বারবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধি ঠেকাতে নতুন নির্দেশনা প্রধানমন্ত্রীর বিটিএম ফেয়ারে চীনের উন্নত চিকিৎসার তথ্য তুলে ধরেন স্টেলা চ্যান ও এমএম মাসুমুজ্জামান চনপাড়ার অপরাধজগতের নেপথ্যে মোক্তারকে ঘিরে নানা অভিযোগ (পর্ব-১) ক্রিসেন্ট লেকে পোনা ছাড়া নিয়ে কন্টেন্ট : মৎসজীবি দলের ক্ষোভ অতীতে আটকে থাকলে উন্নয়ন এগোবে না: ভারতের হাইকমিশনার দুই দেশের প্রধানমন্ত্রীর সময় মিললেই ভারত সফর করবেন তারেক রহমান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চার শর্ত পূরণ না করলে প্রকল্প অনুমোদন দেওয়া হবে না : অর্থমন্ত্রী সরকার হাত গুটিয়ে বসে নেই, দ্রুত সব সংকটের সমাধান হবে : রিজভী

বন্দরে আইনশৃঙ্খলা কমিটির সভায় নানা সিদ্ধান্ত

#

নারায়নগঞ্জ জেলা প্রতিনিধি

২৫ সেপ্টেম্বর, ২০২৫,  4:17 PM

news image


নারায়ণগঞ্জ বন্দর উপজেলা আইনশৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।সভায় আসন্ন শারদীয় দুর্গা পূজায় নিরাপত্তা নিশ্চিত করতে এবং মাদক,বাল্যবিবাহ সহ সবধরনের অপরাধ নিয়ন্ত্রণে নানা পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত হয়।


বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বেলা ১১ টায় উপজেলা পরিষদের সভা কক্ষে মাসিক আইনশৃঙ্খলা কমিটি ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। 

 উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন,উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. সরকার আশরাফুল ইসলাম, বন্দর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজুল আলম জাহিদ, স্বাস্থ্য প.প কর্মকর্তা ডা. রাজিউর রহমান, 


মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবদুল কাইয়ুম, ফায়ার সার্ভিস কর্মকর্তা সঞ্চয় খান,থানা পুলিশের প্রতিনিধি উপ- পরিদর্শক জাকির হোসেন, সমাজ সেবা অফিসার মোঃ ফয়সাল কবীর  প্রমুখ। 


সভায় দুর্গা পূজায় বন্দরের ২৮ টি মন্ডপে নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের মনিটরিং সেল থাকবে।এ লক্ষ্যে উপজেলায় একটি কন্ট্রোল রুম ও সরকারি সংস্থার হট লাইন সম্বলিত ব্যানার স্থাপন করা হয়েছে।একইসাথে আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারি অব্যাহত থাকবে। 


এছাড়া মাদক, বাল্য বিয়ে, ইভটিজিং প্রতিরোধ এবং  মদনপুর- মদনগঞ্জ সড়ক সংস্কার ও মেরামত নিয়ে আলোচনা হয়। চুরি, ডাকাতি,ছিনতাই প্রবন এলাকায় পুলিশি টহল বৃদ্ধির ব্যাপারে সিদ্ধান্ত হয়।

logo

সম্পাদক ও প্রকাশকঃ জাহিদুল ইসলাম