ঢাকা ১১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্টের রায় ব্রিক সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী : অংশ নেবে না বাংাদেশের কোন প্রতিনিধি বারবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধি ঠেকাতে নতুন নির্দেশনা প্রধানমন্ত্রীর বিটিএম ফেয়ারে চীনের উন্নত চিকিৎসার তথ্য তুলে ধরেন স্টেলা চ্যান ও এমএম মাসুমুজ্জামান চনপাড়ার অপরাধজগতের নেপথ্যে মোক্তারকে ঘিরে নানা অভিযোগ (পর্ব-১) ক্রিসেন্ট লেকে পোনা ছাড়া নিয়ে কন্টেন্ট : মৎসজীবি দলের ক্ষোভ অতীতে আটকে থাকলে উন্নয়ন এগোবে না: ভারতের হাইকমিশনার দুই দেশের প্রধানমন্ত্রীর সময় মিললেই ভারত সফর করবেন তারেক রহমান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চার শর্ত পূরণ না করলে প্রকল্প অনুমোদন দেওয়া হবে না : অর্থমন্ত্রী সরকার হাত গুটিয়ে বসে নেই, দ্রুত সব সংকটের সমাধান হবে : রিজভী

নড়াইলে সাংবাদিকদের সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশ এমপি প্রার্থীর মতবিনিময়

#

নড়াইল প্রতিনিধি

২৪ সেপ্টেম্বর, ২০২৫,  1:17 PM

news image


নড়াইলের লোহাগড়া উপজেলার কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর "পীর সাহেব চরমোনাই" মনোনীত নড়াইল-২ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা তাজুল ইসলাম। 


বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১০ টার দিকে লোহাগড়া রামনারায়ন পাবলিক লাইব্রেরীর হল রুমে  এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

 ইসলামী আন্দোলন বাংলাদেশ লোহাগড়া উপজেলা শাখার সভাপতি মাওলানা মোঃ হাবিবুল্লাহ খান বেলালীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন জেলা সহ-সভাপতি মাওলানা আইয়ুব হোসেন মিনা। 


সঞ্চালনায় ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নড়াইল জেলা সভাপতি মুফতি ওমর ফারুক।


এ সময় নড়াইল জেলা জয়েন্ট সেক্রেটারি মোঃ হেলাল উদ্দিন মন্ডল, ইসলামী যুব আন্দোলন জেলা সভাপতি মুফতি ওমর ফারুক,  সাংগঠনিক সম্পাদক মুফতি মোহাম্মদ জহিরুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ লোহাগড়া উপজেলা শাখার সেক্রেটারি মোঃ হাফিজুর রহমান খান, জয়েন্ট সেক্রেটারি মোঃ জিয়াউল ইসলাম,  ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ লোহাগড়া উপজেলা শাখার সভাপতি মাওলানা আব্দুর রহমান, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ লোহাগড়া উপজেলা শাখার সভাপতি মোঃ শরিফুল ইসলামসগহ সহযোগী সকল সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 


সভায় ইসলামী আন্দোলন বাংলাদেশ নড়াইল জেলা সহসভাপতি ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা তাজুল ইসলাম বলেন, আমি মাসিক ২ লাখ টাকা বেতনের চাকরি ছেড়ে এই দলে যোগদান করেছি,। কারণ আমি চাই এ দলের  মাধ্যমে   মানুষের জন্য কিছু করতে। ইসলামী আন্দোলনের আমীর পীর সাহেব চরমোনাই আমাকে নড়াইল-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে মনোনীত করেছেন। আমার লক্ষ্য ও উদ্দেশ্যে মানুষের সেবা করা, মানুষের পাশে থাকা, মানুষের পাশে থেকে কিছু করতে পারলেই আমার সার্থকতা। আমি অর্থ আয় করতে এখানে আসিনি,মানুষের সেবা করতে এসেছি। 


এসময় লোহাগড়া উপজেলার কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি।


 মতবিনিময় সভায় প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশ নড়াইল জেলা সহ-সভাপতি মাওলানা আইয়ুব হোসেন মিনা বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ তৃণমূল থেকে গড়ে উঠা গণমানুষের সংগঠন। জনগণের আশা আকাংখার বাস্তব প্রতিফলন এই সংগঠনে রয়েছে। জাতীয় সংসদ নির্বাচনের মতো বর্তমানেও ৩০০ আসনে আমাদের প্রার্থী প্রস্তুত রয়েছে

logo

সম্পাদক ও প্রকাশকঃ জাহিদুল ইসলাম