ঢাকা ১১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্টের রায় ব্রিক সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী : অংশ নেবে না বাংাদেশের কোন প্রতিনিধি বারবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধি ঠেকাতে নতুন নির্দেশনা প্রধানমন্ত্রীর বিটিএম ফেয়ারে চীনের উন্নত চিকিৎসার তথ্য তুলে ধরেন স্টেলা চ্যান ও এমএম মাসুমুজ্জামান চনপাড়ার অপরাধজগতের নেপথ্যে মোক্তারকে ঘিরে নানা অভিযোগ (পর্ব-১) ক্রিসেন্ট লেকে পোনা ছাড়া নিয়ে কন্টেন্ট : মৎসজীবি দলের ক্ষোভ অতীতে আটকে থাকলে উন্নয়ন এগোবে না: ভারতের হাইকমিশনার দুই দেশের প্রধানমন্ত্রীর সময় মিললেই ভারত সফর করবেন তারেক রহমান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চার শর্ত পূরণ না করলে প্রকল্প অনুমোদন দেওয়া হবে না : অর্থমন্ত্রী সরকার হাত গুটিয়ে বসে নেই, দ্রুত সব সংকটের সমাধান হবে : রিজভী

নড়াইলে বিএনপির ৩১ দফা বাস্তবায়ন লক্ষে কর্মশালা ও গণ সমাবেশ অনুষ্ঠিত

#

০৭ সেপ্টেম্বর, ২০২৫,  10:14 AM

news image

জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধি :

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে নড়াইলের লোহাগড়া উপজেলার ৪ নং নোয়াগ্রাম ইউনিয়ন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র আয়োজনে কর্মশালা ও গণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (৬ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ৪ নং নোয়াগ্রাম ইউনিয়নের ছত্রহাজারী হাইস্কুল মাঠে এ গণ সমাবেশ অনুষ্ঠিত হয়। 

 নোয়াগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ খাইরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম। 

প্রধান বক্তা ছিলেন লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি মোঃ আহাদুজ্জামান বাটু। 

নোয়াগ্রাম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মশিয়ার রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম, উপজেলা বিএনপির  সহসভাপতি নায়েব আলী, সাংগঠনিক সম্পাদক শিকদার শাহ আলম, নড়াইল পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ফছিয়ার রহমান, লোহাগড়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক এস এ সাইফুল্লাহ মামুন, পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি মোল্যা নজরুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোল্যা আকিদুল ইসলাম, শ্রমিক দলের সভাপতি মোঃ আকতার হোসেন, কাশিপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ অলিয়ার রহমান, উপজেলা যুব দলের যুগ্ম আহবায়ক নাজমুল হুদা, নোয়াগ্রাম ইউনিয়ন কৃষক দলের সভাপতি নজরুল ইসলাম প্রমুখ। 

এছাড়াও ৪ নং নোয়াগ্রাম ইউনিয়ন বিএনপি ও তার সহযোগি সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। 

logo

সম্পাদক ও প্রকাশকঃ জাহিদুল ইসলাম