ঢাকা ০২ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
পবিত্র রমজানে আড়াইহাজারে সুলভ মূল্যে দুধ-ডিম বিক্রি পার্বত্য চট্টগ্রামে শাসনবিধি ১৯০০ বাতিলসহ ৭ দফা দাবিতে পিসিএনপি’র স্মারকলিপি কাশিমপুর থানা প্রেসক্লাবে টানা দ্বিতীয়বার সভাপতি হাসান, সাধারণ সম্পাদক জামাল পার্বত্য জেলা পরিষদগুলোতে নির্বাচন সহ বিভিন্ন দাবীতে পিসিএনপি'র সংবাদ সম্মেলন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ডেবিল সুদিপ্ত শর্মাকে খুঁজছে পুলিশ আড়াইহাজারে আবারও দুর্ধর্ষ ডাকাতি ডেসটিনির রফিকুল আমিনের ‘আম জনগণ পার্টি’র নিবন্ধন নিয়ে ইসিতে শুনানি মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত খান আকরামকে খালাস জাল ভিসা–ভুয়া ম্যানপাওয়ারের ফাঁদে কোটি টাকার প্রতারণা মানবিক নেতৃত্ব - মামুনকে পুনরায়- কাউন্সিলর হিসেবে, পেতে চাই -৩৪নং ওয়ার্ডবাসি

নূরুর উপর হামলায় তারেক রহমানের প্রতিবাদ

#

ডেস্ক রিপোর্ট

৩০ আগস্ট, ২০২৫,  3:07 PM

news image



গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হককে আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিপেটার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

নুরুল হকের দ্রুত সুস্থতা কামনা করেছেন তারেক রহমান। তিনি এ ঘটনার আইনি তদন্তের জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।

বাংলাদেশ সময় শুক্রবার দিবাগত রাত পৌনে তিনটায় তারেক রহমান তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ কথা বলেন।

ফেসবুক পোস্টে তারেক রহমান লিখেছেন, ‘বিএনপি নুরুল হক নুরের ওপর হামলা এবং কাকরাইলে সংঘটিত সহিংস ঘটনার তীব্র নিন্দা জানাই। আমরা গণতান্ত্রিক উত্তরণের এক অত্যন্ত নাজুক সময়ের মধ্যে আছি।

 যার প্রথম পদক্ষেপ জাতীয় নির্বাচন। সম্মিলিতভাবে আমাদের নিশ্চিত করতে হবে, আজকের ঘটনার মতো অস্থিতিশীল ঘটনাগুলো যেন আর না ঘটে এবং গণতান্ত্রিক অগ্রযাত্রার পথ যেন বাধাগ্রস্ত না হয়।’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফেসবুকে আরও লিখেছেন, গণতন্ত্রপন্থী অংশীজনেরা, যার মধ্যে বিএনপি ও তার মিত্ররাও আছে, তাদের অবশ্যই সংযম ও সহনশীলতা বজায় রাখতে হবে।

 গত বছরের গণ–অভ্যুত্থানের প্রকৃত চেতনাকে অবশ্যই প্রাধান্য দিতে হবে। দেশকে অবশ্যই বর্তমান অস্থির পরিস্থিতি থেকে বের করে আনতে হবে বলেও মন্তব্য করেন তিনি

তারেক রহমান লিখেছেন, বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে চাইলে এই মব–সন্ত্রাসের সংস্কৃতির বিরুদ্ধে সতর্কতা বজায় রাখা, আইনের শাসন সমুন্নত রাখা এবং একটি শান্তিপূর্ণ ও স্থিতিশীল দেশ গড়ে তোলা উচিত।

 কেবল গণতান্ত্রিক পথে জনগণকে ক্ষমতায়িত করা এবং সবার জন্য ন্যায়বিচার, সাম্য ও মর্যাদা নিশ্চিত করার মাধ্যমেই একটি ঐক্যবদ্ধ জাতি হিসেবে সফল হওয়া যাবে।

logo

সম্পাদক ও প্রকাশকঃ জাহিদুল ইসলাম