ঢাকা ১৮ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
দু গ্রুপের টানাটানিতে অতিষ্ঠ মোহাম্মদপুর টাউনহল কাঁচা বাজারের ব্যবসায়ীরা অনুমোদনহীন আবাসন প্রকল্পের অভিযোগ ( গাজীপুর) তদন্তের দাবি শত কোটি টাকার কাগুজে নদী খননের অভিযোগ তছলিমার সাফল্যের গল্প নান্দাইলে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় ও পরিচয় সভা অনুষ্ঠিত অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়ার প্রস্তুতি বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনয়ন ফরম তুললেন রুপা বেগম সৈয়দপুর—শুরু হলো স্থায়ী ডিভাইডার বসানো তার পিছু ছুটে যাও— আলোয় ফেরার আহ্বান: জ্ঞান, হালাল রিজিক ও কবুলযোগ্য আমল।

নাটোরে রেললাইনে শিকল পেঁচিয়ে নাশকতার চেষ্টা: কয়েক ঘন্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

#

ডেস্ক রিপোর্ট

০৪ আগস্ট, ২০২৫,  2:48 PM

news image

নাটোরের নলডাঙ্গায় মাধনগর রেলস্টেশনের কাছে রেললাইনে লোহার শিকল পেঁচিয়ে তালা দিয়ে নাশকতার চেষ্টা করেছিল দুর্বৃত্তরা। পরে খবর পেয়ে পুলিশ ও রেলকর্তৃপক্ষ ঘটনাস্থলে গিয়ে শিকল কেটে তা সরানো হয়। 

রোববার(৩ আগষ্ট) দিনগত রাত ১০টার দিকে নলডাঙ্গা উপজেলার মাধনগর রেলস্টেশনে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নলডাঙ্গা উপজেলার মাধনগর স্টেশনের দক্ষিণ পাশে পলাশীতলা এলাকায় এক পথচারী যাওয়ার পথে রেললাইনে শিকল প্যাঁচানো অবস্থায় দেখতে পান। তৎক্ষনিক বিষয়টি তিনি লোকজনকে জানান। পরে খবর পেয়ে নলডাঙ্গা থানার পুলিশ ও স্টেশনমাস্টার ঘটনাস্থলে আসেন। এরপর এক মিস্ত্রির সাহায্যে তালাসহ শিকল কেটে সরানো হয়। এ ঘটনার পর থেকে সীমান্ত এক্সপ্রেস নীলসাগর এক্সপ্রেস এবং একতা এক্সপ্রেস ট্রেন কয়েক ঘন্টা দেরিতে গন্তব্য রুটে চলাচল করে। তবে বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, আমরা রাত সাড়ে ৯টায় খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌছেঁ শিকলটি কেটে রেললাইন থেকে সরানো হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কে বা কারা নাশকতার উদ্দেশ্যে এমন করতে পারে। এ বিষয়ে আমরা তদন্ত করছি। জড়িতদের সনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

logo

সম্পাদক ও প্রকাশকঃ জাহিদুল ইসলাম