ঢাকা ১১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্টের রায় ব্রিক সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী : অংশ নেবে না বাংাদেশের কোন প্রতিনিধি বারবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধি ঠেকাতে নতুন নির্দেশনা প্রধানমন্ত্রীর বিটিএম ফেয়ারে চীনের উন্নত চিকিৎসার তথ্য তুলে ধরেন স্টেলা চ্যান ও এমএম মাসুমুজ্জামান চনপাড়ার অপরাধজগতের নেপথ্যে মোক্তারকে ঘিরে নানা অভিযোগ (পর্ব-১) ক্রিসেন্ট লেকে পোনা ছাড়া নিয়ে কন্টেন্ট : মৎসজীবি দলের ক্ষোভ অতীতে আটকে থাকলে উন্নয়ন এগোবে না: ভারতের হাইকমিশনার দুই দেশের প্রধানমন্ত্রীর সময় মিললেই ভারত সফর করবেন তারেক রহমান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চার শর্ত পূরণ না করলে প্রকল্প অনুমোদন দেওয়া হবে না : অর্থমন্ত্রী সরকার হাত গুটিয়ে বসে নেই, দ্রুত সব সংকটের সমাধান হবে : রিজভী

ঠাকুরগাঁওয়ে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন

#

জাহিদ হাসান মিলু, ঠাকুর গাঁও

১২ সেপ্টেম্বর, ২০২৫,  7:46 PM

news image



জেলা প্রতিনিধি, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে প্রথমবারের মতো সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলা পরিষদের পুকুরে এই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেহনাজ ফেরদৌস। 

এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. খাইরুল ইসলামসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।

প্রশিক্ষণে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৩০ জন শিক্ষার্থী অংশ নিচ্ছেন। প্রতি সপ্তাহে দুই দিন করে এ প্রশিক্ষণ চলবে এবং মাসব্যাপী এই কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীরা সাঁতারের মৌলিক দক্ষতা অর্জন করবেন বলে আয়োজকরা জানিয়েছেন।

স্থানীয়রা জানান, ঠাকুরগাঁও জেলায় প্রথমবারের মতো সাঁতার প্রশিক্ষণের এমন আয়োজন তাদের উৎসাহিত করেছে। বিশেষ করে শিশু-কিশোরদের সাঁতারের প্রতি আগ্রহ বাড়বে এবং পানিতে ডুবে মৃত্যুর মতো দুর্ঘটনা প্রতিরোধে এ প্রশিক্ষণ কার্যকর ভূমিকা রাখবে বলে তারা মনে করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, সাঁতার শুধুমাত্র একটি খেলা নয়; এটি একটি জীবন রক্ষাকারী দক্ষতা। তাই আগামী দিনে জেলার আরও বেশি সংখ্যক শিক্ষার্থীকে এ প্রশিক্ষণের আওতায় আনার পরিকল্পনা রয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশকঃ জাহিদুল ইসলাম