ঢাকা ১১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্টের রায় ব্রিক সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী : অংশ নেবে না বাংাদেশের কোন প্রতিনিধি বারবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধি ঠেকাতে নতুন নির্দেশনা প্রধানমন্ত্রীর বিটিএম ফেয়ারে চীনের উন্নত চিকিৎসার তথ্য তুলে ধরেন স্টেলা চ্যান ও এমএম মাসুমুজ্জামান চনপাড়ার অপরাধজগতের নেপথ্যে মোক্তারকে ঘিরে নানা অভিযোগ (পর্ব-১) ক্রিসেন্ট লেকে পোনা ছাড়া নিয়ে কন্টেন্ট : মৎসজীবি দলের ক্ষোভ অতীতে আটকে থাকলে উন্নয়ন এগোবে না: ভারতের হাইকমিশনার দুই দেশের প্রধানমন্ত্রীর সময় মিললেই ভারত সফর করবেন তারেক রহমান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চার শর্ত পূরণ না করলে প্রকল্প অনুমোদন দেওয়া হবে না : অর্থমন্ত্রী সরকার হাত গুটিয়ে বসে নেই, দ্রুত সব সংকটের সমাধান হবে : রিজভী

টাঙ্গাইলে ক্লিনিক মালিক সমিতির সমাবেশ

#

বিভাস কৃষ্ণ চৌধুরী টাঙ্গাইল

১২ সেপ্টেম্বর, ২০২৫,  7:31 PM

news image



টাঙ্গাইলে সদ্য প্রতিষ্ঠিত পপুলার ডায়াগনস্টিক সেন্টার জেলা প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সমিতির নীতিমালা না মানায় প্রতিবাদ সমাবেশ পালন করা হয়েছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর)  সকালে শহরের সাবালিয়া এলাকায় বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সমিতি জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

এতে জেলা প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সমিতির সভাপতি ছাইদুল হক সাদুর সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম রেজা, সহ-সভাপতি কাজী বাহালুল হক দিপু, যুগ্ম সম্পাদক ফজলুল হক, প্রচার সম্পাদক কামাল হোসেন, দপ্তর সম্পাদক আবু কাওছার প্রমুখ। 

এ সময় বক্তারা বলেন, সদ্য প্রতিষ্ঠিত পপুলার ডায়াগনস্টিক সেন্টার সমিতির কোন নিয়মনীতির তোয়াক্কা করছে না। তারা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার জন্য প্যাথলজিক্যাল চিকিৎসকের ইলেকট্রিক স্বাক্ষর ব্যবহার করছে। তিন দিনের মধ্যে মালিক সমিতির সাথে বসে সভা না করলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেওয়া হয়।

logo

সম্পাদক ও প্রকাশকঃ জাহিদুল ইসলাম