ঢাকা ১১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্টের রায় ব্রিক সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী : অংশ নেবে না বাংাদেশের কোন প্রতিনিধি বারবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধি ঠেকাতে নতুন নির্দেশনা প্রধানমন্ত্রীর বিটিএম ফেয়ারে চীনের উন্নত চিকিৎসার তথ্য তুলে ধরেন স্টেলা চ্যান ও এমএম মাসুমুজ্জামান চনপাড়ার অপরাধজগতের নেপথ্যে মোক্তারকে ঘিরে নানা অভিযোগ (পর্ব-১) ক্রিসেন্ট লেকে পোনা ছাড়া নিয়ে কন্টেন্ট : মৎসজীবি দলের ক্ষোভ অতীতে আটকে থাকলে উন্নয়ন এগোবে না: ভারতের হাইকমিশনার দুই দেশের প্রধানমন্ত্রীর সময় মিললেই ভারত সফর করবেন তারেক রহমান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চার শর্ত পূরণ না করলে প্রকল্প অনুমোদন দেওয়া হবে না : অর্থমন্ত্রী সরকার হাত গুটিয়ে বসে নেই, দ্রুত সব সংকটের সমাধান হবে : রিজভী

জ্বিনেরবাদশার দম্ভোক্তি: ডিসি এসি পুলিশ কমিশনার জানে আমি কি করি

#

মোস্তাফিজুর রহমান চট্টগ্রাম প্রতিনিধি :

১০ নভেম্বর, ২০২৫,  2:45 PM

news image







*  ভূয়া জিনের বাদশা পরিচয়ে

হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা,অভিযোগ উঠেছে ভূয়া জিনের বাদশা মাওলানা কামাল শাহর বিরুদ্ধে।


জিনের বাদশা সেজে চট্টগ্রামের ইপিজেড এলাকায় হাতের রাশি দেখে বলে দিতে পারে সাধারণ মানুষের ভবিষ্যৎ বলে দেয়ার প্রলোভন দেখিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে হাফেজ মাওলানা কামাল শাহ  নামের এক মাওলানার বিরুদ্ধে। 

চট্টগ্রাম নগরীর ইপিজেড থানার ৩৯ নং ওয়ার্ডস্থ ব্যাংক কলোনি মায়মুনা ম্যানশনের নিচতলায় জিনের বাদশা নামে ভূয়া চেম্বার খুলে সাধারণ মানুষের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা,অভিযোগ ভুক্তভোগীদের। দীর্ঘদিন ধরে এসব ভূয়া কবিরাজি করে আসছে জিনের বাদশা নামক এই ভূয়া হাফেজ মাওলানা কামাল শাহ।

গত ৮ নভেম্বর শনিবার সন্ধ্যায় এসব তথ্য জানান ভুক্তভোগীরা।

এ বিষয়ে মায়মনা ম্যাশনের ইনচার্জ এর কাছে জানতে চাইলে তিনি বলেন,হাফেজ মাওলানা কামাল শাহ একজন চিটিংবাজ। নিরীহ গার্মেন্টস শ্রমিকদের পারিবারিক সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে প্রতারণা করছেন। কবিরাজি চিকিৎসার মাধ্যমে যেকোন পারিবারিক সমস্যা ও জটিলতা সমাধানের নামে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা।

ভূয়া জিনের বাদশার তথ্য সংগ্রহ করতে গণমাধ্যমকর্মীদের ছদ্মবেশে কবিরাজের কাছে গিয়ে বলেন,আমার স্ত্রী আমাকে ছেড়ে চলে গেছে, ফিরিয়ে আনতে কি কি করতে হবে। উত্তরে ওই ভুয়া জিনের বাদশা বলেন ৫০ হাজার টাকা লাগবে সময় দিতে হবে ২৪ ঘণ্টা। ২৫ হাজার টাকা আগে দিতে হবে।বাকি ২৫ হাজার টাকা কাজ শেষ হলে দিতে হবে।

কথা বলার একপর্যায়ে ভুয়া জিনের বাদশা জোরগলায় দাবি করে বলেন,,পুলিশ কমিশনার, বন্দর জোনের ডিসি, পোর্টল্যান্ডের ডিসি ও ইপিজেড থানার ওসি বিষয়টি জানে যে আমি এসব কাজ করি।ভুয়া জিনের বাদশা হাফেজ মাওলানা কামাল শাহর হাজিরা খাতা দেখতে চাইলে তিনি বলেন, আমার পার্সোনাল জিনিস আমি আপনাকে দেখাতে পারব না।

এবিষয়ে ইপিজেড থানার অফিসার ইনচার্জ ওসি কামরুজ্জামানের কাছে জানতে চাইলে তিনি  বলেন,থানার সিনিয়র অফিসারদের সাথে আলোচনা করে এবং ভালোভাবে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

তথ্য সূত্রে জানা গেছে বিগত ১০ বছর আগে আকমাল আলী রোড এলাকার লন্ডন বিল্ডিং

বড় বউ ও তিন ছেলে মেয়ে নিয়ে ভূয়া কবিরাজি করে আসছিলো।বড় বউকে তালাক দিয়ে বর্তমানে ব্যাংক কলোনী এলাকায় আর একটি বিবাহ করে জিনের বাদশার নামে চেম্বার খুলে সাধারণ মানুষের সাথে প্রতারণা করে আসছে। ভূয়া জিনের বাদশা হাফেজ মাওলানা কামাল শাহ

logo

সম্পাদক ও প্রকাশকঃ জাহিদুল ইসলাম