ঢাকা ১১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্টের রায় ব্রিক সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী : অংশ নেবে না বাংাদেশের কোন প্রতিনিধি বারবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধি ঠেকাতে নতুন নির্দেশনা প্রধানমন্ত্রীর বিটিএম ফেয়ারে চীনের উন্নত চিকিৎসার তথ্য তুলে ধরেন স্টেলা চ্যান ও এমএম মাসুমুজ্জামান চনপাড়ার অপরাধজগতের নেপথ্যে মোক্তারকে ঘিরে নানা অভিযোগ (পর্ব-১) ক্রিসেন্ট লেকে পোনা ছাড়া নিয়ে কন্টেন্ট : মৎসজীবি দলের ক্ষোভ অতীতে আটকে থাকলে উন্নয়ন এগোবে না: ভারতের হাইকমিশনার দুই দেশের প্রধানমন্ত্রীর সময় মিললেই ভারত সফর করবেন তারেক রহমান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চার শর্ত পূরণ না করলে প্রকল্প অনুমোদন দেওয়া হবে না : অর্থমন্ত্রী সরকার হাত গুটিয়ে বসে নেই, দ্রুত সব সংকটের সমাধান হবে : রিজভী

জুলাই ঘোষণাপত্রের অনুষ্ঠানে এখনো আমন্ত্রণ পায়নি বিএনপি: সালাহউদ্দিন

#

নিজস্ব প্রতিবেদক

০৪ আগস্ট, ২০২৫,  6:00 PM

news image

জুলাই ঘোষণাপত্র পাঠের অনুষ্ঠানে এখনো বিএনপি আমন্ত্রণ পায়নি বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

সোমবার (৪ আগস্ট) রাজধানীর গুলশানে নিজ বাসায় জুলাই সনদ এবং ঘোষণাপত্রসহ বিভিন্ন ইস্যুতে মতবিনিময়ে তিনি এ কথা জানান।

এ সময় সালাহউদ্দিন বলেন, জুলাই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানের আয়োজক মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়। আর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সেখানে যাবেন। তবে বিএনপি এখনো সেই অনুষ্ঠানের আমন্ত্রণ পায়নি।

বিএনপি সহযোগিতা করছে না জুলাই সনদ নিয়ে- এমন বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা চলছে, এটি উদ্দেশ্যমূলক এবং রাজনৈতিক হীনমন্যতা বলেও জানান তিনি।

সংস্কার কমিশন রাজনৈতিক দলগুলোর কাছে সংস্কারের কী কী ভাবনা সেটা আহ্বান করা হয়, আমাদের কাছে এবং জনগণের কাছ থেকেও তারা সংস্কারের বিভিন্ন প্রস্তাব পেয়েছে- এ কথা জানিয়ে সালাহউদ্দিন বলেন, জুলাই ঘোষণাপত্র নিয়ে বিএনপির অবস্থান পরিষ্কার। সাংবিধানিক স্বীকৃতি দিতে গণঅভ্যুত্থানের বিষয়টি চতুর্থ তফসিলে বর্ণিত থাকবে। আর যে-সব বিষয়ে ঐকমত্য হয়েছে সেসব কাগজপত্র পাঠানো মাত্র স্বাক্ষর করবে বিএনপি।

এ ছাড়া বৈধ প্রক্রিয়ায় সংস্কারের পক্ষে বিএনপি জানিয়ে তিনি বলেন, তবে আইন মেনে করতে হবে এবং সংবিধান সংস্কারের মতো জরুরি বিষয়গুলো নির্বাচিত সরকারে অধীনেই হওয়া উচিত।

এদিকে অন্তর্বর্তী সরকার জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত করেছে। মঙ্গলবার (৫ আগস্ট) বিকেল ৫টায় জুলাই ঘোষণাপত্র জাতির সামনে উপস্থাপন করা হবে। রোববার (৩ আগস্ট) তথ্য অধিদফতর থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।

logo

সম্পাদক ও প্রকাশকঃ জাহিদুল ইসলাম