ঢাকা ০৩ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
আলহাজ্ব ফিরোজ মাস্টার সাহেবের স্মরণে স্মরনসভা ও দোয়া মাহফিল মেট্রোরেল ভাড়ায় ভ্যাট অব্যাহতি আরও দুই বছর বাড়ছে প্রিমিয়ার ব্যাংকের জালিয়াতিতে সংকটে ২৬ পোশাক কারখানা ডেমরায় শিপু মেকওভার অ্যান্ড ট্রেনিং সেন্টার-এর শুভ উদ্বোধন কিশোর গ্যাংয়ের নিয়ন্ত্রণে মাদক পতিতা ব্যবসা : হাজারীবাগে কয়েকজন গ্রেফতার পুলিশ সপ্তাহ শুরু আগামীকাল অভয়নগর উপজেলা সমিতি, ঢাকা'র আত্মপ্রকাশ হাবিব বেপারী মহানগর দক্ষিণ ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত *আইজিপির সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ* বগুড়া জার্নালিস্ট ফোরাম এর নয়া কমিটি ফেরদৌস মামুন সভাপতি, সুমন প্রামাণিক সাধারণ সম্পাদক

গাজীপুরে মহানগর বিএনপি সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে কাশিমপুর থানা বিএনপির বিক্ষোভ

#

নিজস্ব প্রতিবেদক

২৫ অক্টোবর, ২০২৫,  12:11 PM

news image



গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকারকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালানোর প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে কাশিমপুর থানা বিএনপি।

শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে গাজীপুর মহানগরের ৩ নম্বর ওয়ার্ডে অবস্থিত ঐতিহ্যবাহী হাতিমারা স্কুল অ্যান্ড কলেজের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়। পরে মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কাশিমপুর জীতার মোড়ে গিয়ে শেষ হয়।

বিক্ষোভ মিছিলে থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। মিছিল চলাকালে তারা ‘অপপ্রচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ বিএনপি’, ‘শওকত হোসেন সরকারের নেতৃত্বে ঐক্যবদ্ধ মহানগর বিএনপি চাই’— এমন স্লোগান দিতে থাকেন।

মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন কাশিমপুর থানা বিএনপির সভাপতি খন্দকার আলী হোসেন
তিনি বলেন, “আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে একটি কুচক্রী মহল মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকারকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা ও ভিত্তিহীন অপপ্রচার চালাচ্ছে। তাদের উদ্দেশ্য হলো নেতাকর্মীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করা এবং সংগঠনকে দুর্বল করা।”

তিনি আরও বলেন, “আমরা এই ষড়যন্ত্রমূলক অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। শওকত হোসেন সরকার গাজীপুর মহানগর বিএনপিকে সুসংগঠিত করতে যে ভূমিকা রেখে চলেছেন, তা সাধারণ নেতাকর্মীরা স্বীকৃতি দেয়। তাই আমরা তার নেতৃত্বে ঐক্যবদ্ধ আছি।”

এসময় উপস্থিত ছিলেন থানা বিএনপির সাধারণ সম্পাদক, সহসভাপতি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলসহ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
বক্তারা বলেন, নির্বাচন সামনে রেখে বিএনপির জনপ্রিয় নেতৃত্বকে বিতর্কিত করার চেষ্টা ব্যর্থ হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা প্রচারণার জবাব গণমাধ্যম ও আন্দোলনের মাঠেই দেওয়া হবে।

সমাবেশ শেষে দলীয় শৃঙ্খলা বজায় রেখে শান্তিপূর্ণভাবে মিছিলটি শেষ হয়।


logo

সম্পাদক ও প্রকাশকঃ জাহিদুল ইসলাম