ঢাকা ১১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্টের রায় ব্রিক সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী : অংশ নেবে না বাংাদেশের কোন প্রতিনিধি বারবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধি ঠেকাতে নতুন নির্দেশনা প্রধানমন্ত্রীর বিটিএম ফেয়ারে চীনের উন্নত চিকিৎসার তথ্য তুলে ধরেন স্টেলা চ্যান ও এমএম মাসুমুজ্জামান চনপাড়ার অপরাধজগতের নেপথ্যে মোক্তারকে ঘিরে নানা অভিযোগ (পর্ব-১) ক্রিসেন্ট লেকে পোনা ছাড়া নিয়ে কন্টেন্ট : মৎসজীবি দলের ক্ষোভ অতীতে আটকে থাকলে উন্নয়ন এগোবে না: ভারতের হাইকমিশনার দুই দেশের প্রধানমন্ত্রীর সময় মিললেই ভারত সফর করবেন তারেক রহমান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চার শর্ত পূরণ না করলে প্রকল্প অনুমোদন দেওয়া হবে না : অর্থমন্ত্রী সরকার হাত গুটিয়ে বসে নেই, দ্রুত সব সংকটের সমাধান হবে : রিজভী

কেরাণীগঞ্জে দুর্ধর্ষ সন্ত্রাসীর জমি দখল কর্মকান্ডের প্রতিবাদে সংবাদ সম্মেলন

#

মজিবুর রহমান কেরাণীগঞ্জ

১৯ সেপ্টেম্বর, ২০২৫,  12:01 PM

news image


ঢাকার কেরাণীগঞ্জে দুর্ধর্ষ সন্ত্রাসী, খুনি, মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ ও ভূমিদস্যু কালা জরিপ এর কর্মকান্ডেরর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন শুভাঢ্যা ইউনিয়ন পরিষদের সদস্য ওয়াহিদুজ্জামান মেম্বার। 

গতকাল বৃহস্পতিবার সকালে তার নিজ গ্রাম ইকুরিয়ারর অফিসে সংবাদ সম্মেলনে ভুক্তভোগী ওয়াহিদুজ্জামান বলেন, কালা জরিপ দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা  ইউনিয়নের হাসনাবাদ ইকুরিয়া এলাকায় বাসিন্দা। তার বাবা একজন ভ্যান চালক ছিলেন। তার বিরুদ্ধে হত্যা, মাদক ব্যবসা, মানব পাচার ও ডাকাতির অভিযোগ রয়েছে। বর্তমানে তার নামে বেনামে বিপুল সম্পদ রয়েছে।

তিনি আরো বলেন, আমি ২০০২ সাল থেকে শুভাঢ্যা ইউনিয়ন পরিষদের সদস্য হিসাবে দায়ত্ব পালন করে আসছি। দায়িত্ব পালন কালিন এলাকার বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে আমি সবসময় বাঁধা প্রদান করেছি। এতে করে সন্ত্রাসী জরিপ আমার উপর ক্ষিপ্ত হয়ে আমার জমি বারবার দখলের চেস্টা করেছে, চাঁদা দাবি করেছে, এমনকি প্রাননাশের হুমকি দিয়েছে। 

সর্বশেষ আমার মেয়ের নামে কেনা ১৯ শতাংশ জমি দখলের চেস্টা করে জরিপ বাহিনী। আমি বাঁধা দিতে গেলে আমাকে ও আমার পরিবারকে প্রকাশ্যে হুমকি  দেওয়া হয়। এই ঘটনায় আমি কেরাণীগঞ্জ দক্ষিণ থানায় একটি সাধারণ ডাইরি করি। সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন জরিপ ও তার বাহিনীর বিরুদ্ধে কেউ মুখ খুলতে পারছেন না।

তার বাহিনী বর্তমানে দেড় শতাধিক কিশোরগ্যাং সদস্য নিয়ে সক্রিয়। আমি এই সংবাদ সম্মেলনের মাধ্যমে সরকারের  প্রতি অনুরোধ জানাচ্ছি, কুখ্যা ত কালো জরিপ তার বাহিনীকে আইনের আওতায় এনে ইকুরিয়া বাসিকে মাদক, চাঁদাবাজ ও সন্ত্রাসের  হাত থেকে মুক্তি দিন।

logo

সম্পাদক ও প্রকাশকঃ জাহিদুল ইসলাম