ঢাকা ১১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্টের রায় ব্রিক সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী : অংশ নেবে না বাংাদেশের কোন প্রতিনিধি বারবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধি ঠেকাতে নতুন নির্দেশনা প্রধানমন্ত্রীর বিটিএম ফেয়ারে চীনের উন্নত চিকিৎসার তথ্য তুলে ধরেন স্টেলা চ্যান ও এমএম মাসুমুজ্জামান চনপাড়ার অপরাধজগতের নেপথ্যে মোক্তারকে ঘিরে নানা অভিযোগ (পর্ব-১) ক্রিসেন্ট লেকে পোনা ছাড়া নিয়ে কন্টেন্ট : মৎসজীবি দলের ক্ষোভ অতীতে আটকে থাকলে উন্নয়ন এগোবে না: ভারতের হাইকমিশনার দুই দেশের প্রধানমন্ত্রীর সময় মিললেই ভারত সফর করবেন তারেক রহমান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চার শর্ত পূরণ না করলে প্রকল্প অনুমোদন দেওয়া হবে না : অর্থমন্ত্রী সরকার হাত গুটিয়ে বসে নেই, দ্রুত সব সংকটের সমাধান হবে : রিজভী

কুরিয়ারে কয়েলের বক্সে আসা ২০ হাজার পিচ ইয়াবা ধরলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিস

#

জাহিদ হাসান মিলু, ঠাকুর গাঁও

২৪ সেপ্টেম্বর, ২০২৫,  10:03 AM

news image




ঠাকুরগাঁও প্রতিনিধি:- ঠাকুরগাঁওয়ে এসএ পরিবহন কুরিয়ার সার্ভিসে কয়েলের বক্সে আসা ২০ হাজার পিচ ইয়াবা ট্যাবলেট জব্দ করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। 

আজ মঙ্গলবার (২৩সেপ্টেম্বর) রাতে জেলা শহরের ঘোষপাড়ায় অবস্থিত এসএ পরিবহন কুরিয়ার সার্ভিস অফিস থেকে এ ইয়াবার চালানটি জব্দ করা হয়। 

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক হারুন অর রশিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর যে কয়েকদিন আগে একটি কাটুনে করে কয়েলের প্যাকেটের সাথে ইয়াবা ট্যাবেলগুলো কসটেপ মুড়িয়ে চট্রগ্রামের থেকে এক ব্যাক্তি এসএ পরিবহন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঠাকুরগাঁওয়ে পাঠায়। তবে যার ঠিকানায় পাঠানো হয় তার ফোন নম্বরে একাধিকবার কল দিলে ফোনটি সুইচ অফ করে রাখে। 

পরবর্তিতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোরশালিন তুরাগসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রক অফিসের কর্মকর্তাগন ঘটনাস্থলে সকলের উপস্থিতিতে কাটুন খুলেন। এসময় ২০ হাজার পিচ ইয়াবা জব্দ করা হয়৷ 

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোরশালিন তুরাগ জানান, ইয়াবা ট্যাবলেটের একটি চালান উদ্ধার করা হয়েছে। তবে কে কার কাছে পাঠালো বিষয়টি তদন্ত করার পাশাপাশি আইনগত প্রদক্ষেপ নেয়া হবে।

logo

সম্পাদক ও প্রকাশকঃ জাহিদুল ইসলাম