ঢাকা ১১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্টের রায় ব্রিক সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী : অংশ নেবে না বাংাদেশের কোন প্রতিনিধি বারবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধি ঠেকাতে নতুন নির্দেশনা প্রধানমন্ত্রীর বিটিএম ফেয়ারে চীনের উন্নত চিকিৎসার তথ্য তুলে ধরেন স্টেলা চ্যান ও এমএম মাসুমুজ্জামান চনপাড়ার অপরাধজগতের নেপথ্যে মোক্তারকে ঘিরে নানা অভিযোগ (পর্ব-১) ক্রিসেন্ট লেকে পোনা ছাড়া নিয়ে কন্টেন্ট : মৎসজীবি দলের ক্ষোভ অতীতে আটকে থাকলে উন্নয়ন এগোবে না: ভারতের হাইকমিশনার দুই দেশের প্রধানমন্ত্রীর সময় মিললেই ভারত সফর করবেন তারেক রহমান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চার শর্ত পূরণ না করলে প্রকল্প অনুমোদন দেওয়া হবে না : অর্থমন্ত্রী সরকার হাত গুটিয়ে বসে নেই, দ্রুত সব সংকটের সমাধান হবে : রিজভী

কি‌শোরগঞ্জে ঢাকা বিভাগীয় ক‌মিশনারের পূজামন্ডপ প‌রিদর্শন

#

এ জেড আল মুজাহিদ কিশোরগঞ্জ

২০ সেপ্টেম্বর, ২০২৫,  1:01 PM

news image





কিশোরগঞ্জে হিন্দু ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা উপল‌ক্ষে পূজামণ্ডপ পরিদর্শন করেছেন ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে তিনি কিশোরগঞ্জ শহরের শ্রী শ্রী কালীবাড়ি মন্দিরে শারদীয় দূর্গা পূজার মন্ডপের প্রতিমা নির্মা‌ণের প্রস্তুতি পরিদর্শন করেন। এ সময় তিনি নির্মাণাধীন নতুন মন্দিরভবন ও শিশুদের সাংস্কৃতিক পরিবেশনা ঘুরে দেখেন।

এবার শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গোৎসব পালনে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি থাকবে জানিয়ে বিভাগীয় কমিশনার বলেন, সারা দেশে প্রতিটি পূজা মন্ডপে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়ে‌ছে।

ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরীর ‌কি‌শোরগ‌ঞ্জে শারদীয় দূর্গাপূজা উপল‌ক্ষে পূজামন্ডপ পরিদর্শনের সময় কিশোরগঞ্জের জেলা প্রশাসক (যুগ্নস‌চিব) ফৌজিয়া খান, পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী, কালিবাড়ি পূজা পরিচালনা কমিটির সভাপতি অসীম সরকার বাঁধন প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।
এ জেড আল মুজাহিদ 

logo

সম্পাদক ও প্রকাশকঃ জাহিদুল ইসলাম