ঢাকা ১১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্টের রায় ব্রিক সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী : অংশ নেবে না বাংাদেশের কোন প্রতিনিধি বারবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধি ঠেকাতে নতুন নির্দেশনা প্রধানমন্ত্রীর বিটিএম ফেয়ারে চীনের উন্নত চিকিৎসার তথ্য তুলে ধরেন স্টেলা চ্যান ও এমএম মাসুমুজ্জামান চনপাড়ার অপরাধজগতের নেপথ্যে মোক্তারকে ঘিরে নানা অভিযোগ (পর্ব-১) ক্রিসেন্ট লেকে পোনা ছাড়া নিয়ে কন্টেন্ট : মৎসজীবি দলের ক্ষোভ অতীতে আটকে থাকলে উন্নয়ন এগোবে না: ভারতের হাইকমিশনার দুই দেশের প্রধানমন্ত্রীর সময় মিললেই ভারত সফর করবেন তারেক রহমান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চার শর্ত পূরণ না করলে প্রকল্প অনুমোদন দেওয়া হবে না : অর্থমন্ত্রী সরকার হাত গুটিয়ে বসে নেই, দ্রুত সব সংকটের সমাধান হবে : রিজভী

কিশোর গ্যাংয়ের নিয়ন্ত্রণে মাদক পতিতা ব্যবসা : হাজারীবাগে কয়েকজন গ্রেফতার

#

নিজস্ব প্রতিবেদক

০৯ মে, ২০২৬,  7:21 PM

news image


কিছুক্ষণ আগে কয়েকজন কিশোর গ্যাং সদস্যকে আটক করে  হাজারী বাগ থানায় নিয়ে যাওয়া হয়েছে বলে খবর পাওয়া গেছে। এই কিশোর সদস্যদের বিরুদ্ধে নারী ও মাদক ব্যবসার অভিযোগ পাওয়া গেছে। 

সূত্রমতে, কিশোর গ্যাং  এর নেতা আবিরের সরাসরি ইন্ধনে ৩৪/কে গনকতুলী লেন (সাবেক কমিশনার ইকবালের বাড়ীর সামনের বাসা) হাজারী বাগ বাসায় পরিবার নিয়ে বসবাস করবে বলে ভাড়া নেয়। কিন্তু ভাড়া নেয়ার পর পরিবারের পরিবর্তে সে বাসায় অচেনা নারীদের এনে দেহব্যবসাসহ মাদকের  প্রকাশ্য ব্যবসা শুরু করে। এ নিয়ে বাড়ী ওয়ালা প্রশ্ন তুললে তাকে প্রাণনাশসহ নানা হুমকী ধামকী দিতে থাকে। 


অন্যদিকে ভদ্রলোকের বাড়ীতে এমন ব্যবসার খবরে  ছেলে,মেয়ে,স্ত্রী পরিবার পরিজন নিয়ে নিজের বাসায় থাকাটাও  লজ্জাষ্কর হয়ে পড়ে বাড়ী ওয়ালার জন্য। এ ছাড়া মহল্লায় বের হওয়াও তাদের জন্য লজ্জার কারণ হয়ে দাঁড়ায়। 

এ দিকে  দলে দলে বখাটে লোকজন টিনশেডের এই বাসায় দিনরাত আড্ডা জমাতে শুরু করে। এ খবর প্রশাসনের কাছে পৌছুলে প্রশাসন তৎপর হয়ে ওঠে। যার ফলশ্রূতিতে আজ এই গ্রেফতারের ঘটনা ঘটল। এতে  গণকটুলি লেনে স্বস্তি নেমে এসেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত প্রশাসনের িঅভিযান অব্যাহত রয়েছে বলে জানা গেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ৩/৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। থানার দেয়া তথ্যমতে, আটককৃতদের নামে পূর্বেও থানায় মামলা রয়েছে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরো জানান,আসামীদের আটকের পর থেকে তাদেরকে ছেড়ে দেয়ার জন্য বিভিন্ন মহল হতে ফোন আসা শুরু করে। এদিকে, বাড়ীর বাড়ীওয়ালার সূত্রে জানানো হয়,এদেরকে আটকের পর তাদের দোসররা আমাদের ভবন লক্ষ্য করে ইট পাটকেল মারতে থাকে।

অপরদিকে,ভাড়াটিয়া যে মহিলার ঘরে  তারা আস্তানা পুতেছিল ঐ দেহ ব্যবসায়ী মহিলাকে এখন পর্যন্ত আটক করা হয়নি।

logo

সম্পাদক ও প্রকাশকঃ জাহিদুল ইসলাম